মোরেলগঞ্জে জামায়াত ও বিএনপি’র পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন

মোরেলগঞ্জ(বাগেরহাট) প্রতিনিধি :

বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগ এবং ইমাম, মুয়াজ্জিন ও খাদেমদের তালিকা করাকে কেন্দ্র করে বিএনপি ও জামায়ত ইসলামির পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

প্রধান মন্ত্রীর প্রতিশ্রুত ফ্যামিলি কার্ডের জরিপ কাজে জনবল নিয়োগে ব্যাপক দলীয়করণ ও ফ্যাসিস্টদের নিয়োগ দেয়া হয়েছে বলে অভিযোগ করে সোমবার(২৪ আগস্ট) রাতে সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী মোরেলগঞ্জ উপজেলা ও পৌর শাখা।

অপর দিকে জামায়াতে ইসলামীর সংবাদ সম্মেলনের বিরুদ্ধে মঙ্গলবার (২৫ আগস্ট) সকালে পাল্টা সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মোরেলগঞ্জ উপজেলা ও পৌর শাখা।

সোমবার (২৪ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে মোরেলগঞ্জ প্রেসকাবে আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তৃতা করেন উপজেলা জামায়াতের আমীর মাওলানা শাহাদাত হোসাইন। লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাস্টার মনিরুজ্জামান। এসময় উপজেলা ও পৌর জামায়াত নেতারা উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে জামায়াত নেতৃবৃন্দ অভিযোগ করে বলেন, ফ্যামিলি কার্ডের জরিপ সংক্রান্ত কাজে ইউনিয়ন ভিত্তিক সুপারভাইজার ও গণাকারী নিয়োগের েেত্র বিএনপি নগ্নভাবে দলীয়করণ করেছে এবং ফ্যাসিস্টদের নিয়োগ দেওয়া হয়েছে। বিরোধী মতের কাউকে নিয়োগ না দিয়ে অদ, অপোকৃত কম শিতি, দলীয় ও ফ্যাসিস্টদের নিয়োগ দিয়েছে। একই পরিবারের একাধিক ব্যক্তিকে নিয়োগ দেয়া হয়েছে। এমন কি ফ্যাসিস্ট আওয়ামী লীগ নেতা নৌকার চেয়ারম্যানের মেয়েকেও নিয়োগ দেয়া হয়েছ। নিয়োগ অনুষ্ঠানের দিনে বিরোধী মতের প্রার্থীদেরকে নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ না করতে প্রকাশ্যে হুমকি-ধমকি ও গালিগালাজ করা হয়েছে। পরবর্তীতে প্রকাশিত ফলাফলে দেখা গেছে দলীয় কর্মীদের নগ্নভাবে নিয়োগ দেয়া হয়েছে। তারা এই নিয়োগের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে নিয়োগ বাতিল করে পুনরায় স্বচ্ছ ও নিরপেতার সাথে নিয়োগের দাবী জানান।

এছাড়াও ইউনিয়ন ভিত্তিক ১৫টি মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খাদেমের তালিকা করণের েেত্রও সরকারি দলের নেতাকর্মীরা নগ্নভাবে দলীয়করণের হীন অপচেষ্টায় লিপ্ত রয়েছে। এ বিষয় নেতৃবৃন্দ, মেধা ও উপযুক্ততার ভিত্তিতে যোগ্য ব্যক্তিদের নিয়োগ দানের দাবি জানান।

অপরদিকে মঙ্গলবার (২৫ আগস্ট) সকাল সাড়ে ১০ টার দিকে মোরেলগঞ্জ উপজেলা ও পৌর বিএনপি আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তৃতা করেন উপজেলা বিএনপির সভাপতি শহিদুল হক বাবুল, পৌর সভাপতি সিকদার ফরিদুল ইসলাম, সহ-সভাপতি ফারুক হোসেন সামাদ। এসময় বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে বিএনপি নেতারা বলেন, নিয়োগ প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করতে উদ্দেশ্য প্রণোদিত ও ভিত্তিহীন অভিযোগ তোলা হয়েছে। নিয়োগের সঙ্গে বিএনপির দলীয় সম্পৃক্ততার যে অভিযোগ করা হয়েছে, তার সঙ্গে বাস্তবতার কোনো মিল নেই।

বিএনপি নেতারা বলেন, ফ্যামিলি কার্ডের জরিপ কার্যক্রম একটি সরকারি কর্মসূচি। এ কর্মসূচির জনবল নিয়োগে সংশ্লিষ্ট কর্তৃপ নির্ধারিত নীতিমালা ও যোগ্যতার ভিত্তিতেই বাছাই প্রক্রিয়া সম্পন্ন হওয়ার কথা। ফলে কোনো রাজনৈতিক দলের পছন্দ-অপছন্দের ভিত্তিতে নিয়োগ দেওয়া হয়েছে এমন অভিযোগের সুনির্দিষ্ট প্রমাণ ছাড়া জনমনে বিভ্রান্তি সৃষ্টি করা অনভিপ্রেত।

তারা আরও বলেন, জামায়াতের সংবাদ সম্মেলনে আওয়ামী লীগ ও বিএনপির সমর্থক হিসেবে পরিচিত ব্যক্তিদের নিয়োগ দেওয়ার যে দাবি করা হয়েছে, তা একই সঙ্গে পরস্পরবিরোধী ও অস্পষ্ট। নিয়োগের েেত্র শিাগত যোগ্যতা, অভিজ্ঞতা, দতা ও সংশ্লিষ্ট কর্তৃপরে নির্ধারিত মানদণ্ড অনুসরণ করা হয়েছে কি না সেটিই মূল বিষয়। এ প্রক্রিয়ায় বিভিন্ন ইউনিয়নে জামায়াত-শিবির কর্মীরাও নিয়োগ পেয়েছে।
জামায়াতের প থেকে নিয়োগের দিন প্রার্থীদের হুমকি ও গালিগালাজের যে অভিযোগ করা হয়েছে, সে বিষয়ে বিএনপি নেতারা বলেন, এ ধরনের গুরুতর অভিযোগের েেত্র ঘটনার সুনির্দিষ্ট প্রমাণ উপস্থাপন করা উচিত। প্রমাণ ছাড়া রাজনৈতিক বক্তব্যের মাধ্যমে কোনো ব্যক্তি বা সংগঠনের ভাবমূর্তি ক্ষন্ন করা থেকে জামায়াতকে বিরত থাকার আহ্বান জানান ।

মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খাদেমদের সরকারি ভাতা প্রদানের তালিকা নিয়েও দলীয়করণের অভিযোগকে ‘ভিত্তিহীন’ দাবি করে বিএনপি নেতারা বলেন, ধর্মীয় প্রতিষ্ঠানের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের সরকারি সহায়তা প্রদানের েেত্র স্বচ্ছতা, যোগ্যতা ও সরকারি নীতিমালা অনুসরণ নিশ্চিত করা প্রয়োজন। কোনো রাজনৈতিক দলের পরিচয়ের ভিত্তিতে কাউকে সুবিধা দেওয়া বা বঞ্চিত করা উচিত নয়।

তারা আরও বলেন, বিএনপি স্বচ্ছতা, জবাবদিহিতা ও যোগ্যতার ভিত্তিতে সরকারি কর্মসূচি বাস্তবায়নের প।ে ফ্যামিলি কার্ডসহ সব ধরনের সরকারি কর্মসূচিতে প্রকৃত উপকারভোগী ও যোগ্য ব্যক্তিরা যেন কোনো রাজনৈতিক পরিচয় ছাড়াই সুযোগ পান, সেটিই তাদের প্রত্যাশা।

সংবাদ সম্মেলন থেকে জামায়াতের উত্থাপিত অভিযোগের প্রতিবাদ জানিয়ে বিএনপি নেতারা সংশ্লিষ্ট কর্তৃপকে নিয়োগ ও তালিকা প্রণয়ন প্রক্রিয়ার প্রয়োজনীয় তথ্য প্রকাশের আহ্বান জানান। একই সঙ্গে মিথ্যা, বিভ্রান্তিকর বা প্রমাণহীন অভিযোগের মাধ্যমে মোরেলগঞ্জের রাজনৈতিক ও সামাজিক পরিবেশ অস্থিতিশীল না করার জন্য সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানান তারা।