মোরেলগঞ্জে কেয়ার বাংলাদেশ’র উদ্যোগে মতবিনিময় ও র‌্যালি অনুষ্ঠিত

মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি:

বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলায় বেসরকারি উন্নয়ন সংস্থা কেয়ার বাংলাদেশ নবপল্লব প্রকল্পের উদ্যোগে গবাদিপ্রাণি ও হাঁস-মুরগির টিকাদান বিষয়ক সচেতনতামূলক র‌্যালি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকাল ১০ টায় উপজেলা প্রণি সম্পদ ও ভেটেরিনারি হাসপাতাল অডিটরিয়মে মতবিনিময় সভা শেষে এক র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষি করে। মতবিনিময় সভায় শুভেচ্ছা বক্তৃতা করেন কেয়ার বাংলাদেশ উপজেলা সিনিয়র প্রকল্প অফিসার নাজমূল হক রেজওয়ান। গবাদিপ্রাণি ও হাঁস-মুরগি টিকাদান বিষয়ক প্রশিক্ষণ প্রদান করেন উপজেলা ভেটেরিনারি সার্জন ডা. মো. আবু হানিফ আরো বক্তৃতা করেন কেয়ার বাংলাদেশ সিনিয়র লাভলিহুড অফিসার মো. হুমায়ুন কবির ফিল্ড ফেসিলিটেটর আফিয়া সুলতানা প্রমুখ।

উপজেলার ছয়টি ইউনিয়নের গবাদিপ্রাণি ও হাঁস-মুরগির টিকাদান বিষয়ক সচেতনতামূলক মতবিনিময় সভায় ৫০ জন উদ্যোক্তা অংশ গ্রহণ করেন। এসব উদ্যেক্তা নিজ নিজ এলাকায় গবাদিপ্রাণি ও হাঁস-মুরগির টিকা প্রদান করবেন। এছাড়া মাইকিং এর মাধ্যমে সচেতনতা মূলক প্রচারনা চালানো হয়।