মোরেলগঞ্জে নিরাপদ পানি সমস্যা সমাধানে নাগরিক সমাবেশ, পদযাত্রা ও সংলাপ অনুষ্ঠিত

মোরেলগঞ্জ(বাগেরহাট) প্রতিনিধি:

উপকূলবাসীর নিরাপদ পানি সমস্যা দ্রুত সমাধানের বাগেরহাটের মোরেলগঞ্জে নাগরিক সমাবেশ, পদযাত্রা ও সংলাপ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকাল ১০টায় জাগরনি চক্র ফাউন্ডেশনের আয়োজনে ও ‘সৃজন’ প্রকল্পের আওতায় মোরেলগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত সমাবেশে মোরেলগঞ্জ -শরণখোলার ছয় শতাধিক নারী পুরুষ অংশগ্রহন করেন। সমাবেশে এলাকাবাসীর দাবির সাথে একাতত্মতা প্রকাশ করে বক্তৃতা করেন স্থানীয় সংসদ সদস্য অধ্যাপক মো. আব্দুল আলীম ও উপজেলা নির্বাহী অফিসার হাবিবুল্লাহ।

সমাবেশ ও পদযাত্রা শেষে জলবায়ু পরিবর্তনে বিপদাপন্ন জনগোষ্ঠীর সহনশীলতা ও অভিযোজন সমতা শক্তিশালীকরণ এবং নাগরিক সমাজের মতায়নের লক্ষে নাগরিক সমাজ ও স্থানীয় কর্তৃপরে মধ্যে উপজেলা পর্যায়ে সংলাপ অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা পরিষদ সম্মেলন কে অনুষ্ঠিত সংলাপে প্রধান অতিথি ছিলেন বাগেরহাট -৪ (মোরেলগঞ্জ -শরণখোলা) আসনের সংসদ সদস্য অধ্যাপক মো. আব্দুল আলীম।

উপজেলা নির্বাহী অফিসার হাবিবুউল্লাহ’র সভাপতিত্বে ও জাগরণী ফাউন্ডেশন,সৃজন প্রকল্পের ইউনিট ম্যানেজার মো. জিল্লুর রহমানের সঞ্চালনায় বক্তৃতা করেন প্রকল্প ব্যবস্থাপক আব্দুল মান্নান, দলনেত্রী সুফিয়া বেগম ও ফাহিমা আক্তার।

‘সৃজন’ প্রকল্পটি বাস্তবায়ন করছে জাগরণী চক্র ফাউন্ডেশন। প্রকল্পটিতে সহযোগিতা করছে বিএমজেড ও নেটজস্ বাংলাদেশ।