মোরেলগঞ্জ(বাগেরহাট)প্রতিনিধি:
বাগেরহাটের শরণখোলার লোকালয়ে সোমবার সকালে বাঘের পায়ের ছাপ দেখে গ্রামবাসীদের মাঝে বাঘ আতংক দেখা দিয়েছে। সুন্দরবন সংলগ্ন সোনাতলা গ্রামে রোববার রাতে বাঘ ঢুকে পড়ে। বনরী ও ভিটিআরটি সদস্যরা জনগনকে সচেতন করতে মাইকিং শুরু করেছে।
ভিলেজ রেসপন্স টাইগার টীম (ভিটিআরটি) এর টীম লিডার মো. জাকারিয়া হোসাইন জানান, সোমবার (১৯ অক্টোবর) সকালে সুন্দরবন সংলগ্ন সোনাতলা গ্রামের ভিটিআরটি সদস্য আ. লতিফ হাওলাদার তার বাড়ির পেছনে ভোলা নদীর চরে ঝোপের মধ্যে এবং নদীর চরে বিপ্তিভাবে বাঘের পায়ের ছাপ দেখতে পান। বিষয়টি আ. লতিফ সুন্দরবন বিভাগ ও ভিটিআরটি সদস্যদের জানান। খবর পেয়ে সুন্দরবন পূর্ব বন বিভাগের শরণখোলা রেঞ্জ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম বনরী ও ভিটিআরটি সদস্যদের নিয়ে সোনাতলা গ্রামে ঘটনাস্থল ভোলা নদীর চরে যান। নদীর চরে অর্ধ কিলোমিটার জুড়ে বাঘ বিচরণ করে সুন্দরবনের দিকে বাঘ চলে যাওয়ার বাঘের পায়ের ছাপ দেখতে পান বনরীরা। লোকালয়ে বাঘের পায়ের ছাপ দেখে এলাকাবাসীদের মাঝে আতংক দেখা দিয়েছে এবং জনসাধারণকে সতর্কতার সাথে চলাচলের জন্য এলাকায় মাইকিং করা হচ্ছে।
সুন্দরবন পূর্ব বন বিভাগের শরণখোলা রেঞ্জ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম বলেন, ভিটিআরটি সদস্যদের মাধ্যমে লোকালয়ে বাঘ আসার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে বাঘের পায়ের ছাপ দেখে নিশ্চিত হওয়া গেছে বাঘটি সুন্দরবনে ফিরে গেছে। ভোলা নদী সাতরিয়ে বাঘ লোকালয়ে চলে আসে। জনসাধারণকে সচেতন করতে এলাকায় মাইকিং এবং বনরীসহ ভিটিআরটি সদস্যদের সার্বনিক টহলের নির্দেশনা দেওয়া হয়েছে।





