মোরেলগঞ্জ(বাগেরহাট)প্রতিনিধি:
অসদাচরণ ও দলীয় ভাবমূর্তি ক্ষুন্ন করার অভিযোগে বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার তেলিগাতী ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি আলমগীর হোসেন চৌধুরীর দলীয় পদ স্থগিত করা হয়েছে। শুক্রবার (৩০ অক্টোবর) সকালে মোরেলগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. মেহেদী হাসান ইয়াদ এ তথ্য নিশ্চিত করেছেন।
মোরেলগঞ্জ উপজেলা বিএনপির প থেকে জারি করা এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, অসদাচরণ ও দলীয় ভাবমূর্তি ক্ষুন্ন করার কারণে তেলিগাতী ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি আলমগীর হোসেন চৌধুরীর দলীয় পদ স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
গত ২৯ অক্টোবর মোরেলগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. মেহেদী হাসান ইয়াদ স্বারিত ওই বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।
তবে প্রেস বিজ্ঞপ্তিতে অভিযোগের সুনির্দিষ্ট বিবরণ কিংবা পদ স্থগিতের মেয়াদ সম্পর্কে কিছু উল্লেখ করা হয়নি।





