মোরেলগঞ্জ(বাগেরহাট)প্রতিনিধি:
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ঘোষিত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম স্মরণে “নজরুল বর্ষ” উদযাপন উপলক্ষে দেশব্যাপী সাংস্কৃতিক প্রতিযোগিতার অংশ হিসেবে বাগেরহাটের মোরেলগঞ্জেও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে।
এ উপলক্ষে মোরেলগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে সোমবার সকাল ১০টায় উপজেলা পরিষদ সভাকে এক উদ্বোধনী ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি উপস্থিত ছিলেন জাতীয় সংসদ সদস্য অধ্যাপক মো. আব্দুল আলীম।
উপজেলা নির্বাহী অফিসার হাবিবুল্লাহ’র সভাপতিত্বে আলোচনায় অংশগ্রহণ করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী উপজেলা আমীর মাওলানা শাহাদাত হোসাইন, পৌর বিএনপির সহ সভাপতি মো. ফারুক হোসেন সামাদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. শহিদুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন প্রধান শিক্ষক মো. ইউনুস আলী আকন। আলোচনা শেষে বিদ্রোহী কবি কাজী নজরুলের রণসংঙ্গীত পরিবেশন করে সন্ন্যাসী মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ।





