প্রেসক্লাবে সংবাদ সম্মেলন মোরেলগঞ্জে জমি ও বাড়ি দখলের অভিযোগ, হামলায় আহত-৩

মোরেলগঞ্জ(বাগেরহাট)প্রতিনিধি:

বাগেরহাটের মোরেলগঞ্জ পল্লীতে জমি-জমা সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপরে হামলায় কমপক্ষে ৩ জন গুরুতর আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে বুধবার দুপুরের দিকে উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নের গুলিশাখালী গ্রামে। আহতদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আহতরা হলো আলম খলিফা , রাকিবুল ইসলাম খলিফা ও সালমা বেগম। এ ঘটনায় বৃহস্পতিবার দুপুরে মোরেলগঞ্জ প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে ঘটনার বিবরণ তুলে ধরেন আবু মুসার পক্ষে মো. মেহেদী হাসান।
সংবাদ সম্মেলনে মো. মেহেদী হাসান জানান, তার নিকট আত্মীয় ওই গ্রামের আ. সালাম হাওলাদারের ছেলে আবু মুসা হাওলাদার নিজ কবলাকৃত সম্পত্তিতে বাড়িঘর করে দীর্ঘদিন ধরে বসবাস করে আসছেন। কিন্তু ওই সম্পত্তির কাল্পনিক দাবিদার সেজে নানা সময় জবর দখল চেষ্টাসহ হুমকি ধামকি দিয়ে হয়রানি করে আসছে একই এলাকার সালে আহম্মদ গাজী ও তার লোকজন।
ঘটনার দিন বুধবার আবু মুসা হাওলাদার ও তার স্ত্রী মিলে বসতবাড়ির ঘেড়াবেড়া দিচ্ছিলেন। এ সময় প্রতিপক্ষ সালে আহম্মদ গাজী ও তার লোকজন দেশিয় অস্ত্র ও লাঠিসোটা নিয়ে ঘটনাস্থলে প্রবেশ করে জীবন নাশের হুমকি ধামকিসহ অকথ্য ভাষায় গালাগালি করে। এসময় আবু মুসার স্ত্রী সালমা বেগম তাদেরকে গালমন্দ করতে নিষেধ করায় প্রতিপক্ষ সালে আহম্মদ গাজী ও তার লোকজন একযোগে হামলা চালিয়ে বেধরক পিটিয়ে ও কুপিয়ে গুরুতর আহত করে। এসময় ঘটনাস্থলে উপস্থিত আলম খলিফা ও রাকিবুল খলিফা সালমা বেগমকে রক্ষায় এগিয়ে গেলে হামলাকারীরা তাদেরকেও পিটিয়ে ও কুপিয়ে গুরতর আহত করে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
সংবাদ সম্মেলনে অভিযোগের বিষয়টি তদন্ত পূর্বক আইনঅনুগ ব্যবস্থা গ্রহনের জন্য পুলিশ প্রশাসনের হস্তপে কামনা করেন মো. মেহেদী হাসান।