মোরেলগঞ্জ(বাগেরহাট)প্রতিনিধি:
বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলায় আলোকিত মোরেলগঞ্জ (এসএসসি-১৯৮৫-এইচএসসি-১৯৮৭ ব্যাচ)এর আয়োজনে সরকারি সিরাজ উদ্দিন মেমোরিয়াল কলেজ শিক্ষক মিলনায়তন কক্ষে শিক্ষক সন্মাননা ও ঈদ পূনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে|
শনিবার (৩০মে) আলোকিত মোরেলগঞ্জ এর সভাপতি অধ্যাপক জাকির হোসেন রিয়াজ এর সভাপতিত্বে অনুষ্ঠিত শিক্ষক সন্মাননা ও ঈদ পূনর্মিলনী অনুষ্ঠানে সম্ভর্ধিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সিরাজ উদ্দিন মেমোরিয়াল কলেজের সাবেক অধ্যাপক তালুকদার মোস্তাফিজুর রহমান, অধ্যাপক শাহ-আলম হাওলাদার ও অধ্যাপক আব্দুল আউয়াল হাওলাদার। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আলোকিত মোরেলগঞ্জ এর সাধারন সম্পাদক অধ্যাপক মাসুদুর রহমান, রওশন আরা স্মৃতি ডিগ্রী মহাবিদ্যালয়ের অধ্যাপক আল আমিন তালুকদার, আলোকিত মোরেলগঞ্জ এর সহ-সভাপতি এইচ.এম. সাখাওয়াত হোসেন, আলোকিত মোরেলগঞ্জ এর প্রচার সম্পাদক মো. আবু জাফর, নির্বাহী সদস্য, মো. এবাদুল ইসলাম, মো. শহিদুল ইসলাম, আব্দুল্লাহ আল মারুফ, মারুফ হাসান, মো. আহম্মদ আল হেরা সাইম, আব্দুল্লাহ প্রমুখ। সভায় বক্তারা ২০২১ সালে প্রতিষ্ঠিত আলোকিত মোরেলগঞ্জ এর উন্নয়ন মূলক কর্মকান্ড, শিক্ষক সম্বর্ধনা, নিয়ে আলোচনা করেন।
অনুষ্ঠানে বিশেষ সহযোগিতার জন্য ইঞ্জিনিয়ার হেমায়েত হোসেন রুমি, আলহাজ্ব মো. জাহাঙ্গীর হোসেন আনিচ, কবি মো. মনিরুল ইসলাম, মো. শামীম হাসান ও মোঃ শাহদাৎ হোসেন কে ধন্যবাদ জানানো হয়| সভায় সম্ভর্ধিত অতিথিবৃন্দ তাদের জীবন ইতিহাস এবং আলোকিত মোরেলগঞ্জ এর বিভিন্ন কর্মকান্ড সম্পর্কে পরামর্শ প্রদান করেন। সভা শেষে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।





