মোরেলগঞ্জ(বাগেরহাট)প্রতিনিধি:
বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার বহরবুনিয়া ইউনিয়ন এলাকায় নদী ভাঙ্গনের হাত থেকে রক্ষা পাওয়ার লক্ষে এলাকাবাসী উদ্যোগ এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সকাল দশ টায় পশ্চিম বহরবুনিয়া গ্রামের কাটাখাল এলাকার সূর্যমোহ খালের গোড়ায় ঘর-বাড়ি, রাস্তা, ব্রীজ, ফসলী জমি রক্ষার দাবিতে এ মানববন্ধন করেন এলাকাবাসী। এ মানববন্ধনে বক্তৃতা করেন সভাপতি যুব জামায়েত বহরবুনিয়া ইউনিয়ন মো. মাসুদ পারভেস, সাধারণ সম্পাদক শ্রমিক কল্যাণ ফেডারেশন বহরবুনিয়া ইউনিয়ন মো. নাজুল হক, বিএনপি সভাপতি ৩ নং ওয়ার্ড বহরবুনিয়া ইউনিয়ন মো. এনায়েত হাওলাদার, সুপার ফজলুল করিম দাখিল মাদ্রাসা ফুলহাতা মাওলানা আ. হান্নান, সাবেক ইউপি সদস্য বহরবুনিয়া ইউনিয়ন মো. মোশাররফ হাওলাদার প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, ইতমধ্যে নদী ভাঙ্গনের ফলে কয়েক শত বাড়ি-ঘর নদীতে বিলিন হয়েগেছে। হাজার হাজার মানুষ মাথা গোজার ঠাই হারিয়ে এলাকা ছেড়ে শহরে চলে গেছেন। মানববন্ধনে শতাধিক নারী-পুরুষ অংশগ্রহণ করেন। সকলের দাবি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে যাতে জরুরী ভিত্তিতে নদী ভাঙ্গন প্রতিরোধের জন্য ব্যবস্থা গ্রহণ করেন। তা না হলে এলাকার শত শত মানুষ গৃহহারা এবং কাটা খালের উপর পাকা ব্রীজটি ধসে পড়বে। নদী গর্ভে চলেযাবে হাজার হাজার একর ফসলি জমি। যার ক্ষতি এলাকার লোক কখনোই পোষাতে পারবেন না। এলাকাবাসী আরো বলেন, বিগত দিনে বহু সরকার এসেছে কিন্তু জনগণকে আসার আলো দেখায়নি, বাস্তবে তেমন কোন পদক্ষেপ গ্রহণ করেননি। আগামী বর্ষা মৌসুমির আগেই জরুরী ভিত্তিতে নদী ভাঙ্গন প্রতিরোধ চায় এলাকাবাসী।




