মোরেলগঞ্জ(বাগেরহাট)প্রতিনিধি:
বাগেরহাটের মোরেলগঞ্জে একটি এ্যাম্বুলেন্স থেকে জ্বলানি তেল (পেট্রল) বিক্রয়ের অভিযোগে চালককে জরিমানা করেছে ভ্রাম্যমান অদালত।
রোববার বিকেল ৫ টার দিকে মোরেলগঞ্জ উপজেলার নব্বইরশি বাস ষ্টান্ড থেকে একটি এ্যাম্বুলেন্স’র তেলের টেঙ্কি থেকে পেট্রল বের করে তিনশত টাকা দরে লিটার বিক্রয়কালে স্থানীয় লোকজন গাড়িটি আটক করে উপজেলা প্রশাসনকে খবর দেয়। উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিট্রেট হাবিবুল্লাহ ঘটনাস্থলে পৌছে ঘটনার সত্যতা পেয়ে ভ্রাম্যমান আদালত বসিয়ে খুলনা শেখপাড়া এলাকার চালক মো. হানিফ তালুকদারকে পাঁচ হাজার টাকা জড়িমানা অনাদায় একমাস বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।





