মোরেলগঞ্জে ১৬ বস্তা ইউরিয়া সারসহ ইজিবাইক আটক

মোরেলগঞ্জ(বাগেরহাট)প্রতিনিধি:
বাগেরহাটের মোরেলগঞ্জে ১৬ বস্তা (৮০০ কেজি) ইউরিয়া সার আটক করা হয়েছে। গত সোমবার (২৩ মার্চ) দুপুর ২টার দিকে স্থাননীয় জনতা সারসহ ইজি বাইকটি আটক করে উপজেলা নির্বাহী কর্মকর্তা হাবিবুল্লাহ’র কাছে নিয়ে আসেন। উপজেলা নির্বাহী অফিসার সারসহ ইজি বাইকটি আটক করেন।
জিজ্ঞাসাবাদে ইজিবাইক চালক প্রথমে বলেন, মোরেলগঞ্জ সদর বাজারের জয়গুরু ভান্ডার থেকে ১৬ বস্তা সার আমতলী বাজারের অসিম শিকারীর দোকানে নেওয়া হচ্ছে। সে অনুযায়ী সার ক্রয়ের মোমোও দেখান। তৎনাত খোঁজ নিয়ে যানা গেছে আমতলী বাজারে অসিম শিকারি নামে কোন সার ব্যবসায়ী নেই। পরে ওই ইজিবাইক চালক কৃষ্ণ শিকারি বলেন, ১৬ বস্তা ইউরিয়া সার পার্শবর্তী শরণখোলা উপজেলার আমড়াগাছিয়া বাজারের মো. জামাল হেসেন’র দোকানের উদ্দেশে নিয়ে যাচ্ছিলেন। এমন বিভ্রান্তিকর ও সন্দেহজনক তথ্যের কারনে উপজেলা নির্বাহী কর্মকর্তা সারসহ ইজিবাইকটি আটক করে রাখেন।
এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা মো. সাইফুল ইসলাম বলেন, মোরেলগঞ্জের আমতলী বাজারে অসিম শিকারির নিকট সার বিক্রির জন্য মিটিং করে অনুমতি দেওয়া হয়েছে। তবে, উপজেলার বাইরে বা শরণখোলায় মোরেলগঞ্জ থেকে কারো নিকট সার বিক্রির কোন সুযোগ নেই।
এ ব্যাপারে জয়গুরু ভান্ডারের পারিচালক নকুল রায় বলেন, আমি আশিস শিকারি নামের একজন খুচরা বিক্রেতার কাছে ইউরিয়া সার বিক্রয় করেছি। সে যদি অন্য উপজেলায় নিয়ে যায় সে দায়দায়িত্ব আমার নয়।
মোরেলগঞ্জ নির্বাহী কর্মাকর্তা হাবিবুল্লাহ এ সম্পর্কে বলেন, ১৬ বস্তা ইউরিয়া সারসহ একটি ইজিবাইক আটক রাখা হয়েছে। তদন্ত করে অপরাধের কিছু পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।