মোরেলগঞ্জে সাবেক সচিবের উদ্যোগে ইফতার পার্টি

মোরেলগঞ্জ(বাগেরহাট)প্রতিনিধি:

বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নের সাবেক সচিব মশিউর রহমানের উদ্যোগে তার নিজ বাড়িতে বুধবার এক ইফতার পার্টির অয়োজন করা হয়েছে।

রামচদ্রপুর ইউনিয়নের সাবেক সচিব মশিউর রহমানে নিজ বাড়ি কামলা গ্রামে ইফতার পার্টিতে উপস্থিত ছিলেন বিএনপি মনোনিত বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী বাবু সোমনাথ দে, মোরেলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার হাবিবুল্লাহ, কচুয়া উপজেলা নির্বাহী অফিসার মো. আলী আহচান, বাগেরহাট সদর হাসপাতালের সুপার আসিম কুমার সোমাদ্দার, পিরোজপুর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর শেখ রফিকুল ইসলাম, সেলিমাবাদ থানা বাস্তবায়ন কমিটির আহবায়ক অ্যাডভোকেট নজরুল ইসলাম কাজল, মোরেলগঞ্জ থানা অফিসার ইন চার্জ মো. মাহমুদুর রহমান, পঞ্চকরণ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মাওলানা আব্দুল খালেক, রামচন্দ্রপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আতাউর রহমান, সভাপতি বিএনপি দৈবজ্ঞহাটি ইউনিয়ন মো. মিজানুর রহমান ডিয়ার, সাংবাদিক খেলাফত হোসেনর খসরু, সাংবাদিক গাজী এম এইচ সগির, সাধারণ সম্পাদক রামচন্দ্রপুর ইউপি মো. সামসুর রহমান, সংগঠনিক সম্পাদক বিএনপি পুটিখালী ইউপি নুরুল আলম সোহাগ প্রমুখ।

ইফতার শেষে এলাকার উন্নয়ন মূলক কাজের বিষয় আলাপ আলোচনা শেষে এক নৈশভোজের আয়োজক করা হয়েছে।