মোরেলগঞ্জ(বাগেরহাট)প্রতিনিধি:
আধুনিক সেবা ও উন্নত চিকিৎসার প্রত্যয় নিয়ে বাগেরহাটের মোরেলগঞ্জে একটি বেসরকারি হাসপাতালের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার(৩০ অক্টোবর) সকালে ফিতা কেটে আইডিয়াল জেনারেল হাসপাতাল নামের এ হাসপাতালের উদ্ধোধন করেন বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য অধ্য আব্দুল আলিম ।
উদ্বোধন উপলে পৌর সদরের নব্বইরশি বাসস্ট্যান্ড সংলগ্ন হাসপাতাল মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি অধ্য আব্দুল আলিম এমপি বলেন, চিকিৎসার মূল ল্য থাকতে হবে সেবা । আর এ সেবার ল্য নিয়ে চিকিৎসা সেবাকে মানুষের দোড় গোড়ায় নিয়ে যেতে হবে । মধ্যবিত্ত ও নিম্ন মধ্যবিত্তদের চিকিৎসাকে আর্থিক মানদন্ডে উর্ধে থেকে সেবা দিতে হবে।
মো. ফরহাদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন, জামায়াত নেতা অধ্যাপক শহিদুল ইসলাম, পৌর বিএনপির সাবেক সভাপতি আব্দুল মজিদ জব্বার, উপজেলা জামায়াতের আমীর মাওলানা শাহাদাৎ হোসাইন, পৌর বিএনপির সভাপতি শিকদার ফুরিদুল ইসলাম, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিলন, হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. ফারজিয়া সুলতানা, মোরেলগঞ্জ প্রেসকাব সভাপতি মশিউর রহমান মাসুমসহ বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক, সাংবাদিকসহ সুধিজন ।





