মোরেলগঞ্জ (বাগেরহাট)প্রতিনিধি:
বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার খাউলিয়া ইউনিয়নের খাউলিয়া গ্রামে জিনান খাঁন নামের আড়াই বছর বয়সের এটি ছেলে শিশু পানিতে ডুবে মারা গেছে।
রোববার দুপুর দেড়টার দিকে পরিবারের অগোচরে মো. হাফিজুর রহমানের ছোট ছেলে জিনান খাঁন বাড়ির পাশে একটি ডোবায় পড়ে ভেসে যায়। দুপুর দুইটার দিকে পরিবার খোজাখুজি শুরু করলে তাকে কিছু দুরে পানিতে ভাসতে দেখে উদ্ধার করে মোরেলগঞ্জ বাজারে একটি বেসরকারি কিনিকে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। মো. হাফিজুর রহমানের তিন ছেলের মধ্যে জিনান খাঁন সবার ছোট ছেলে ছিল।




