মোরেলগঞ্জ(বাগেরহাট)প্রতিনিধিঃ
সারা দেশের ন্যায় বাগেরহাটের মোরেলগঞ্জে উপজেলা বাংলাদেশ জামায়াতে ইসলামী কর্তৃক জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ উপলক্ষে এমপি আব্দুল আলীমের নেতৃত্বে এক গনমিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য আব্দুল আলীম বলেন, “জুলাই সনদ বাস্তবায়িত না হলে, আবার স্বৈরাচারের উত্থান হবে। জনগণ তাদের অধিকার থেকে বঞ্চিত হবে” ৫ ই আগস্ট সকাল ১০ টায় উপজেলা মডেল মসজিদের সামনে থেকে এক মিছিল বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সরকারি সিরাজ উদ্দিন মেমোরিয়াল কলেজের সাম্মুখে শেষ হয়।
বৃষ্টি উপেক্ষা করে বিভিন্ন এলাকা থেকে কয়েক শত নেতা কর্মী মিছিলে অংশগ্রহণ করেন। এসময় অন্যান্যদের মধ্যে বক্তৃতা করেন, উপজেলা জামায়াত আমির মাওলানা শাহাদাৎ হোসাইন, মাস্টার মনিরুজ্জামান, অধ্যক্ষ আব্দুল আলীম, পৌর আমির মোঃ রফিকুল ইসলাম, শ্রমিক কল্যান নেতা অধ্যাপক আব্দুল মান্নান প্রমুখ।




