মোরেলগঞ্জে বিশ্ব জনসংখ্যা দিবসে আলোচনা সভা ও ক্রেস্ট প্রদান

মোরেলগঞ্জ(বাগেরহাট)প্রতিনিধি:

বাগেরহাটের মোরেলগঞ্জে উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উদ্যোগে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা, শ্রেষ্ঠ কর্মী, শ্রেষ্ঠ প্রতিষ্ঠানের মাঝে সনদপত্র ও ক্রেস্ট প্রদান করা হয়েছে।

শনিবার (১১ জুলাই) বেলা ১১ টায় উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউএনও হাবিবুল্লাহ। মোরেলগঞ্জ উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ে আয়োজনে অনুষ্ঠিত শ্রেষ্ঠ কর্মী-প্রতিষ্ঠানকে সনদপত্র-ক্রেস্ট প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা তন্ময় কুমার দে।

অনুষ্ঠানে পরিবার পরিকল্পনা কার্যক্রমের সাফল্য জনসচেতনতা বৃদ্ধি এবং মাতৃত্ব ও শিশুস্বাস্থ্য উন্নয়নে সরকারি বিভিন্ন উদ্যোগ নিয়ে আলোচনা করা হয়।
বক্তারা পরিবার পরিকল্পনা সেবাকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের নিষ্ঠা, দায়িত্বশীলতা ও আন্তরিকতার সঙ্গে কাজ করার আহ্বান জানান। আলোচনা সভা শেষে বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদান রাখায় নির্বাচিত শ্রেষ্ঠ কর্মী ও শ্রেষ্ঠ প্রতিষ্ঠানের প্রতিনিধিদের হাতে সম্মাননা হিসেবে সনদপত্র ও ক্রেস্ট তুলে দেয়া হয়।