মোরেলগঞ্জে ইলেকট্রিশিয়ানদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

মোরেলগঞ্জ(বাগেরহাট)প্রতিনিধি:

বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলায় ইলেকট্রিক পন্য ব্যবসা প্রতিষ্ঠান এমইপি কোম্পানির উদ্যোগে ইলেকট্রিশিয়ারদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৯ জুলাই) সকাল ১০ টায় উপজেলা মডেল মসজিদ সভাকক্ষে মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন সিনিয়র ইলেকট্রিশিয়ান মো. আলমগীর হোসন। প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন এমইপি কোম্পানির ডিএসএম মো. হাবিবুর রহমান, বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন জুনিয়র ইঞ্জিনিয়র পল্লী বিদ্যুৎ সমিতি বাগেরহাট, যুব রাজ, এমইপি পরিবেশক মো. আল আমীন খান, মো. শাহ-আলম, কিসলু শরীফ, জামাল হোসেন, সোহেল মাহমুদ, ফজলুল হক খোকন প্রমুখ।

উক্ত মতবিনিময় সভায় ইলেকট্রিশিয়ানরা বিদ্যুতের কাজে তাদের নিজেদের জীবনের ঝুঁকির কথা কোম্পানির প্রতিনিধির কাছে তুলে ধরেন। কোম্পানির পক্ষ থেকে জানানো হয় যে, খুব শিগ্রই এমইপি কোম্পানি প্রত্যোক ইলেকট্রিশিয়ানের নামে একটি বীমা পলিসি খুলে দেয়ার ব্যবস্থা করতে যাচ্ছেন। মতবিনিময় সভায় মোরেলগঞ্জ ও শরণখোলা উপজেলার ৮০ জন ইলেকট্রিশিয়ান উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে উপস্থিত সকল ইলেকট্রিশিয়ানদের একটি ব্যাগ, একটি প্লাস ও একটি টেষ্টার প্রদান করেন। অনুষ্ঠান শেষে উপস্থিত ইলেকট্রিশিয়ানদের মাঝে লটারিরম মাধ্যমে ১০ জন বিজয়ীকে বিভিন্ন পন্য সামগ্রী উপহার দেন।
মতবিনিময় সভার ব্যবস্থাপনায় ছিলেন টিএসএম মো. ইমাম হোসেন, সহযোগীতায় ছিলেন ফিল্ড অফিসার মো. চান মিয়া ও আশরাফুল ইসলাম।