মোরেলগঞ্জ(বাগেরহাট)প্রতিনিধি:
বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলায় মোরেলগঞ্জ সদর ও খাউলিয়া ইউনিয়নে উন্মুক্ত বাজেট সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বেলা ১১ টায় কেয়ার বাংলাদেশ(নবপল্লব), উত্তরণ, র্ডপ, সুশিল সমাজ নেটওয়ার্ক এর সহযোগিতায় ইউনিয়ন পরিষদ মাঠে খাউলিয়া ইউনিয়ন পরিষদের বাজেট সভায় সভাপতিত্ব করেন প্যানেল চেয়ারম্যান বিটুল বিশ্বাস। সভায় আগামি ২৬-২৭ অর্থ বছরের বাজেট উস্থাপন করেন ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা অভিজিৎ দাস শাওন। উন্মুক্ত বাজেট সভায় অলোচনা করেন, কেয়ার বাংলাদেশ সিনিয়র অফিসার সিভিসিএ এন্ড এল এল এপি গোলাম মেয়াজ্জেম, সিসিডিবি উপজেলা সমন্বয়কারী সুব্রত কুমার, সুশিল সমাজ নেটওয়ার্ক সাধারণ সম্পাদক ফজলুল হক খোকন, ইউপি সদস্য মো. নাসির হাওলাদার, স্থানীয় জনসাধারনের পক্ষ থেকে আবুল হোসেন, সুফিয়া বেগম,মারুফা বেগম, ফাহিমা আক্তার, রতন কুমার হালদার, তাপস কর, নাসিমা বেগম ও মো. সরোয়ার হোসেন প্রমুখ।
মোরেলগঞ্জ সদর ইউনিয়নে আগামি ২৬-২৭ অর্থ বছরের বাজেট উপস্থাপন করেন, ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা মো. আব্দুল গফফার। বাজেট বিষয় বর্ক্তৃতা করেন ইউপি সদস্য মো. শাহবুদ্দিন আহম্মেদ, ইউনিয়ন বিএনপি সভাপতি মো. আব্দুর রহিম, সাধারণ সম্পাদক মো. আল-মামুন, ওয়ার্ড বিএপি সভাপতি মো. খলিলুর রহমান, জামায়াতে ইসলামী প্রতিনিধি মো. জাকির হোসেন প্রমুখ।





