মোরেলগঞ্জে দুইটি ইউনিয়নে উন্মুক্ত বাজেট সভা অনুষ্ঠিত

মোরেলগঞ্জ(বাগেরহাট)প্রতিনিধি:
বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলায় আগামি ২০২৬-২৭ অর্থ বছরের উন্মুক্ত বাজেট সভা বারইখালী ও জিউধরা ইউনিয়নে অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বেলা ১১ টায় কেয়ার বাংলাদেশ(নবপল্লব), উত্তরণ, র্ডপ, সুশিল সমাজ নেটওয়ার্ক এর সহযোগিতায় ইউনিয়ন পরিষদ অডিটরিয়মে সভা অনুষ্ঠিত হয়। বাজেট সভায় সভাপতিত্ব করেন মহিলা ইউপি সদস্য সালমা বেগম। সভায় আগামি ২৬-২৭ অর্থ বছরের বাজেট উস্থাপন করেন ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা প্রভাংশু কুমার রায়। উন্মুক্ত বাজেট সভায় অলোচনা করেন, র্ডপ ফিল্ড ফেসিলিলেটর শওকত চৌধুরী, সুশিল সমাজ নেটওয়ার্ক সাধারণ সম্পাদক ফজলুল হক খোকন, ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন হাওলাদার, জামায়াত ইসলামী ইউনিয়ন সাধারণ সম্পাদক আব্দুল আউয়াল, ইউনিয়ন বিএনপি সাংগঠনিক সম্পাদক মো. আবুল বাসার, স্থানীয় জনসাধারনের পক্ষ থেকে মো. লোকমান হাওলাদার, পলি আক্তার, হাসিনা বেগম, বকুল বেগম, মো. ওয়ালিউল্লাহ, সোবাহান খান, নূরুজ্জামান, রবিউল আলম, মহিমুল ইসলাম, আবুল হাচান মুন্সি প্রমুখ।
বারইখালী ইউনিয়নে আগামি ২৬-২৭ অর্থ বছরের বাজেট সভায় সভাপতিত্ব করেন ইউপি চেয়ারম্যান আব্দুল আউয়াল খান মহারাজ। আগামি অর্থ বছরের বাজেট উপস্থাপন করেন, ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা বিপ্লব কুমার দাস। বাজেট বিষয় বর্ক্তৃতা করেন কেয়ার বাংলাদেশ সিনিয়র অফিসার সিভিসিএ এন্ড এল এল এপি গোলাম মেয়াজ্জেম, ইউপি সদস্য মো. আবু সালেহ খান, ইউনিয়ন বিএনপি সভাপতি মো. গোলাম মোয়াজ্জেম বাবুল, সাধারণ সম্পাদক মো. খলিলুর রহমান, সুশিল সমাজের পক্ষ থেকে মো. আনোয়ার হোসেন, সাথী রাণী প্রমুখ। সঞ্চালনায় ছিলেন কেয়ার বাংলাদেশ প্রতিনিধি আফিয়া সুলতানা।