মোরেলগঞ্জ(বাগেরহাট)প্রতিনিধি:
বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলায় ঝাটকা ধরা বিরত জেলেদের মাঝে মানবিক সহায়তা কর্মসূচির আওতায় ভিজিএফ চাল বিতরনে ব্যপক অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। উপজেলার পঞ্চকরণ ইউনিয়নে জেলেদের চাল কম দেয়া, টিপ রেখে চাল নাদেয়ার অভিযোগ রয়েছে।
সোমবার উপজেলার পঞ্চকরণ ইউনিয়নে জেলেদের চাল বিতরণ করা হয়েছে। আর এ চালে স্থানীয় নেতারা ব্যপক অনিয়ম করেছে বলে অভিযোগ করেছেন কয়েকজন জেলে।পঞ্চকরন গ্রামের জেলে মো. নজির খলিফা বলেন, প্রত্যেক জেলের নামে ১৬০ কেজি চাল বরাদ্ধ রয়েছে। সেখান থেকে তাকে ৭৫ কেজি চাল দিলে তিনি নিতে অস্কিকার করেন।অপরদিকে কুমারিয়াজোলা গ্রামের আবুল কালাম আকন বলেন, তিনি প্রকৃত একজন জেলে তাকে চাল দেয়া হয়নি। আব্দুল হালিম বলেন তার টিপ নিয়ে তাকে চাল দেয়নি। তিনি আরো বলেন, সরকারি চাকুরিজীবী মাসুদ নামের এক ব্যক্তিকে চাল দিয়েছে।
নাম প্রকাশ নাকরার সর্থে একাধিক জেলে বলেন, ক্ষমতাসিন দলের নেতারা তাদের ইচ্ছামত চাল বিতরণ করেছে। জন প্রতি জেলে ১৬০ কেজি চাল পাবে সেখানে সর্বচ্চো ৭৫ কেজি এবং সর্বনিম্ম ৬০ কেজি চাল দিয়েছে। আমরা এর প্রতিবাদ করলে যে চাল পেয়েছি সে চালও পেতামনা।
এব্যাপরে ইউনিয়ন বিএনপি সভাপতি জসিম উদ্দিন তালুদার বলেন, ১৭২ জন জেলের নামে চাল বরাদ্ধ হয়েছে তাদেরকে আমরা চাল দিয়েছি। বাইরেগিয়ে কেকি করেছে সেটা আমাদের দেখার বিষয়না। জামায়াতে ইসলামীর ইউনিয়ন সভাপতি মো. শহিদুল ইসলাম বলেন, ব্যপক মানুষের উপস্থিতিতে হইচই এর মধ্যে চাল বিতরন করা হয়েছে তার মধ্যে কেকি করেছে তা বলতে পারিনা।
ট্যাগ অফিসার উপজেলা সহকারি যুবউন্নয়ন অফিসার মো. মাইনুল ইসলাম বলেন, আমি উপস্থিত থেকে ১৭২ জনকে চাল দিয়ে চলে আসছি, তার পরে কি হয়েছে তা আমি জানিনা।
তবে চাল দেয়ায় অত্যন্ত বিশৃঙ্খলা হয়েছে। আমি এর পরথেকে পঞ্চকরণ ইউনিয়নে ট্যাগ অফিসার নাথাকার জন্য আবেদন দিব।
উপজেলা নির্বাহী অফিসার ও টার্সফোর্স কমিটির সভাপতি হাবিবুল্লাহ বলেন, কোন অনিয়ম হলে জেলেরা অভিযোগ দিলে আমি ব্যবস্থা গ্রহণ করব।





