মোরেলগঞ্জ(বাগেরহাট)প্রতিনিধি:
“দুর্যোগ প্রস্তুতিতে লড়বে, তারুণ্যের বাংলাদেশ গড়ব” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাগেরহাটের মোরেলগঞ্জে পালিত হলো জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস-২৬। দিবসটি পালন উপলক্ষে উপজেলা প্রশাসন সকাল ১০ টায় উপজেলা পরিষদ থেকে একটি র্যালি বের হয়। র্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শেষ করে। র্যালি শেষে ফায়ার সার্ভিস উপজেলা পরিষদ মাঠে একটি দুর্যোগের প্রস্তুতি মূলক মহড়া প্রদর্শন করে।
মহড়া শেষে উপজেলা সভাকক্ষে দুর্যোগের ওপর এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার হাবিবুল্লাহ। সভায় শুভেচ্ছা বক্তৃতা করেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মো. আহসান উল্লাহ। আরো বক্তৃতা করেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল আহবায়ক মো. শাহ আলম বাবুল, মো. ইসমাইল হোসেন, এবি ছিদ্দিক ও উপজেলা প্রেসক্লাব সভাপতি এইচ এম শহিদুল ইসলাম প্রমুখ।





