মোরেলগঞ্জ(বাগেরহাট)প্রতিনিধি:
“দুর্যোগ প্রস্তুতিতে লড়বে, তারুণ্যের বাংলাদেশ গড়ব” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার খাউলিয়া ইউনিয়নে বেসরকারি উন্নয়ন সংস্থা সিসিডিবি’র সহযোগিতায় খাউলিয়া ইউনিয়নের পশুরবুনিয়া গ্রামে সিসিআরসি’র উদ্যোগে পালিত হলো জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস-২৬। দিবসটি পালন উপলক্ষে মঙ্গলবার বেলা ১১ টায় পশুরবুনিয়া গ্রামে মোরেলগঞ্জ-সন্ন্যাসী সড়কে এক র্যালি বের হয়। র্যালি শেষে পশুরবুনিয়া জলবায়ু সহনশীল কেন্দ্রে এক অলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় সিসিআরসি’র সহসভাপতি ফাহিমা আক্তারের সভাপতিত্বে শুভেচ্ছা বক্তৃতা করেন সিসিডিবি উপজেলা সমন্বয়কারী সুব্রত মিন্ত্রী। প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেণ খাউলিয়া ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মো. বিটুল বিশ্বাস, বিশেষ অতিথি ছাত্রদল উপজেলা আহবায়ক মো. আবু সালেহ খান, সমকাল প্রতিনিধি ফজলুল হক খোকন, পশুরবুনিয়া সিসিআরসি সাধারণ সম্পাদক মো. আবুল হোসেন, অর্থ সম্পাদক সুফিয়া বেগম ও গ্রমবাসির পক্ষেথেকে আব্দুল মান্নান প্রমুখ। অলোচনা শেষে শিশু কিশোরদের নিয়ে দুর্যোগের ওপর এক চিত্রাঙ্কন প্রতিযোগিতা অয়োজন করা হয়েছে। চিত্রাঙ্কন প্রতিযোগিতায় ৬ জন বিজয়ীদের মাঝে পুরস্কার প্রদান করা হয়।





