মোরেলগঞ্জে জিয়া মঞ্চের দোয়া আলোচনা ও পরিচিতি সভা অনুষ্ঠিত

মোরেলগঞ্জ(বাগেরহাট)প্রতিনিধি:

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলে বাগেরহাটের মোরেলগঞ্জে জিয়া মঞ্চের পরিচিত সভা ,দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার দুপুরের দিকে মোরেলগঞ্জ মডেল মসজিদের মিলনায়তনে উপজেলা ও পৌর জিয়া মঞ্চের আয়োজনে এ পরিচিতি সভার উদ্ধোধন করেন বাগেরহাট জেলা জিয়া মঞ্চ এর আহবায়ক এপিপি এ্যাড. শিকদার ইমরান। প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় তাতীদলের সিনিয়র যুগ্ম-আহবায়ক ড. কাজী মনিরুজ্জামান মনির। জিয়া মঞ্চ কমিটির উপজেলা সভাপতি লিয়াকত তালুকদারের সভাপতিত্বে প্রধান বক্তা ছিলেন উপজেলা বিএনপির সভাপতি শহিদুল হক বাবুল। সভায় বিশেষ অতিথির বক্তৃতা করেন পৌর বিএনপির সাবেক সভাপতি আব্দুল মজিদ জব্বার, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিলন, পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি অধ্য জাহাঙ্গীর আল আজাদসহ বিভিন্ন নেতৃবৃন্দ। সভাটি সঞ্চালনা করেন জিয়া মঞ্চ কমিটির পৌর সভাপতি কাজী মঞ্জরুল আলম মঞ্জু। সভা শেষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে দোয়া মোনাজাত শেষে তবারক বিতরণ করা হয়েছে।