মোরেলগঞ্জে পুকুর খননের কাজ উদ্বোধন করলেন এমপি

মোরেলগঞ্জ(বাগেরহাট)প্রতিনিধি:

বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার পশ্চিম সরালিয়া গ্রামে মোল্লার রাস্তা এলাকায় ডিএলএএস (ডা. লেহাজ উদ্দিন আহম্মেদ স্মৃতি) ফাউন্ডেশনের উদ্যোগে পুকুর খনন কাজের উদ্বোধন করা হয়েছে। সারাদেশে পুকুর, খাল উন্নয়ন প্রকল্প (২য় সংশোধিত) এর আওতায় এ উন্নয়ন কার্যক্রম বাস্তবায়িত হচ্ছে।

শুক্রবার সকাল ১০ টায় খনন কাজের উদ্বোধন করেন বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ আব্দুল আলীম । এসময় তিনি বলেন, দেশের গ্রামীণ অবকাঠামো উন্নয়ন, পানি সংরক্ষণ এবং কৃষি উৎপাদন বৃদ্ধিতে পুকুর ও খাল খনন প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন প্রকল্প সভাপতি উপজেলা প্রকৌশলী মো. আরিফুল ইসলাম, মোরেলগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা শাহাদাৎ হোসাইন, জাতীয়তাবাদী দল নেতা মো. গিয়াস উদ্দিন তালুকদার, মোরেলগঞ্জ উপজেলা শাখা সাংগঠনিক সম্পাদক ফিরোজ শাহ তালুকদার, মোরেলগঞ্জ সদর ইউনিয়ন সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিএলএএস (ডা. লেহাজ উদ্দিন আহম্মেদ স্মৃতি) ফাউন্ডেশনের চেয়ারম্যান এ.কে জহির উদ্দিন। সভাপতি তার বক্তৃতায় বলেন, এই পুকুর থেকে পাইপ টেনে চারটি রাস্তার মোড়ে বসিয়ে দেয়াহবে যাতে মানুষ সহজে পানি নিতে পারে।

প্রধান অতিথি বক্তব্যে অধ্যক্ষ আব্দুল আলীম আরও বলেন, এ প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে এলাকায় পানি সংকট নিরসন হবে । ভবিষ্যতে এ ফাউন্ডেশন জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। প্রকল্পটি বাস্তবায়ন করছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতর (এলজিইডি) মোরেলগঞ্জ।

এলাকাবাসী আশা প্রকাশ করেন, প্রকল্পটি দ্রুত ও সুষ্ঠুভাবে সম্পন্ন হলে শুস্ক মৌসুমে মানুষের পানির কষ্ট লাগভ হবে।