মোরেলগঞ্জ(বাগেরহাট)প্রতিনিধি:
বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার বারইখালি ইউনিয়নের তেতুলবাড়িয়া দক্ষিণ সুতালড়ী হিন্দু-মুসলিম জেলাপখান স্মৃতি মাধ্যমিক বিদ্যালয় মাঠে জলবায়ু সহনশীল কৃষি চর্চা বিষয়ক এক ব্যতিক্রমধর্মী মেলা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা ১১ টায় কেয়ার বাংলাদেশ’র নবপল্লব প্রকল্পের সহযোগিতায় আয়োজিত এই মেলা স্থানীয় কৃষকদের মধ্যে নতুন আশার সঞ্চার করে।
মেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. আল মামুন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা উপ সহকারী কৃষি কর্মকর্তা মো. আশিকুর রহমান, ইউপি সদস্য মো. রফিকুল ইসলাম, মোসাম্মৎ হাসি বেগম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দিক্ষিণ সুতালড়ী হিন্দু-মুসলিম জেলাপখান স্মৃতি মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বাবু গৌতম কুমার বেপারী।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত ও গীতা পাঠ করা হয়। মেলায় নবপল্লব প্রকল্পের বিভিন্ন কার্যক্রম তুলে ধরেন আইডিই বাংলাদেশ প্রকল্প অফিসার মো. জহিরুল ইসলাম। বক্তৃতা করেন, কেয়ার বাংলাদেশ নবপল্লব সিনিয়র উপজেলা প্রজেক্ট অফিসার নাজমুল হক রেজওয়ান, সিনিয়র অফিসার কেয়ার বাংলাদেশ মো. হুমায়ুন কবির, সাংবাদিক এইচ এম শহিদুল ইসলাম, শিক্ষক মো. দেলোয়ার হোসেন, শিক্ষক মো. ইমরান হোসেন, শিক্ষক মো. জসিম উদ্দিন, কৃষক মো. জাহাঙ্গীর হোসেন শিকারী, কৃষাণী নাহিদা আক্তার প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন আফিয়া সুলতানা
মেলায় নবপল্লব প্রকল্পের উদ্যোগে ১০টি প্রদর্শনী স্টল স্থাপন করা হয়। যেখানে জলবায়ু পরিবর্তন ও লবণাক্ততা সহনশীল কৃষি প্রযুক্তি, উন্নত বীজ, টেকসই চাষাবাদ পদ্ধতি এবং কৃষি উপকরণ হাতে-কলমে প্রদর্শন করা হয়। বিশেষজ্ঞদের তত্ত¡াবধানে কৃষকদের ব্যবহারিক প্রশিণ দেয়া হয়। যা স্থানীয় হাজার হাজার কৃষক-কৃষাণীর জন্য অত্যন্ত উপকারী হয়ে ওঠে।
আয়োজকরা জানান, উপকূলীয় অঞ্চলে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় কৃষকদের অভিযোজন ক্ষমতা বাড়াতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। মেলাকে ঘিরে এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয় এবং শত শত মানুষের উপস্থিতিতে মাঠে প্রাণচাঞ্চল্য ফিরে আসে।
স্থানীয় কৃষকদের প্রত্যাশা, এ ধরনের প্রশিণ ও প্রযুক্তিগত সহায়তা অব্যাহত থাকলে জলবায়ু ঝুঁকি মোকাবিলা করে তারা আরও লাভজনক ও টেকসই কৃষি ব্যবস্থার দিকে এগিয়ে নিয়ে যেতে পারবেন।





