মোরেলগঞ্জ(বাগেরহাট)প্রতিনিধি:
বাগেরহাটের মোরেলগঞ্জে জিহাদ শেখ (১৪) নামে হেফজ বিভাগের এক ছাত্রকে যৌন নিপিড়ন ও পিটিয়ে গুরুত্বর আহত করার ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে। ছাত্রের বাবা জাফর শেখ বাদী হয়ে রোববার দিবাগত রাতে মোরেলগঞ্জ থানায় মামলাটি দায়ের করেন।
এদিকে সোমবার দুপুরের দিকে জিহাদের জবানবন্দি রেকর্ড করার জন্য থানা পুলিশ তাকে পুলিশি হেফাজতে বাগেরহাট আদালতে প্রেরণ করেছে।
এ বিষয়ে মোরেলগঞ্জ থানার ওসি (তদন্ত) মো. রাজীব আল রশিদ বলেন, জিলবুনিয়া কামিল মাদরাসার আবাসিক বিভাগের শিক্ষক মো. আব্দুল্লাহ তালুকদরের বিরুদ্ধে শিশু জিহাদকে মারপিট ও যৌন নিপিড়নের অভিযোগে মামলা দায়ের হয়েছে। আসামি গ্রেফতারের জন্য পুলিশ অভিযান শুরু করেছে।
উল্লেখ্য, গত শুক্রবার সকাল ১০টার দিকে জিলবুনিয়া কামিল মাদরাসার হেফজ খানার আবাসিক রুমে দরজা বন্ধ করে জিহাদকে মারপিট করেন আবাসিক শিক্ষক আব্দুল্লাহ তালুকদার। আহত জিহাদ শেখ মোংলা উপজেলার দক্ষিণ চিলা গ্রামের দিনমজুর মো. জাফর শেখের ছেলে।





