কোরআনের আইন চালু করতে হলে পাখা মার্কায় ভোট দিতে হবে: মাওলানা ওমর ফারুক নূরী

মোরেলগঞ্জ(বাগেরহাট)প্রতিনিধি:

বাগেরহাট-৪ (মোরেলগঞ্জ-শরণখোলা) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর উদ্যোগে সোমবার দুপুরে আব্দুল আজিজ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয় মাঠে প্রধান অতিথি মাওলানা ওমর ফারুক নূরী বক্তব্যে বলেছেন, একটি রাজনৈতীক দল ক্ষমতায় যেতে আমেরিকা ও ভারতের সাথে আতাত করেছে। তারা ইসলামের নামে পশ্চিমা কালচার এ দেশে নিয়ে আসবে। তাই ইসলামকে সমুন্নত রাখতে একমাত্র মুক্তির পথ হল পাখা মার্কা। আপনারা কোন গুজবে কান দিবেন না।

তিনি আরও বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি নির্বাচনে হাত পাখা মার্কায় ভোট দিয়ে আমাকে দায়িত্ব দিলে আমি মোরেলগঞ্জ-শরণখোলার সকল কাঁচা রাস্তা দুই বছরের মধ্যে পাকা করে দিব। মানুষের দু:খ দুর্দশা থাকবেনা। এই এলাকার মানুষ নিরাপদে রাখার জন্য যা করা দরকার তাই করব। ভিন্ন রাজনৈতকি দলের কাউকে হয়রানি করা হবেনা। কোন মিথ্যা মামলা হবেন। কাউকে বাড়ি ঘড় রেখে পালিয়ে বেড়াতে হবেনা।

জনসভায় সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ’র উপজেলা সভাপতি মাওলানা এইচ এম সাইফুল ইসলাম। জনসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন, হাফেজ মুহাম্মাদ সাইফুল ইসলাম, অধ্যক্ষ আব্দুল মজিদ, ছাত্রনেতা মাহাদি হাসান জুয়েল, মোল্লা ইব্রাহীম হোসেন চিসতি, মাষ্টার রুহুল আমিন সরকার, রিয়াজুল কবির, আসাদ উল্লাহ আশ্রাফি, মাওলানা মুছা সাইফি, ইয়াসিন আরাফাত, গোলাম মোহাম্মাদ আহাদ জোমাদ্দার, গোলাম রাব্বি চিসতি, মুফতি আব্দুল কুদ্দুস, মুক্তিযোদ্ধা আব্দুল বারি, মাওলানা আনিছুর রহমান প্রমুখ।

বক্তারা বলেন আমাদের ভোট পাহারা দিয়ে রাখতে হবে। ১২ ফেব্রæয়ারি সকালে সকল ভোটারদের নিয়ে ভোট কেন্দ্রে গিয়ে পাখা মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করতে হবে। জনসভা শেষে একটি মিছিল মোরেলগঞ্জ বাজার প্রদক্ষিণ করে নব্বইরশি এসে শেষ করেণ।