মোরেলগঞ্জ মাদ্রাসায় সিসি ক্যামেরা স্থাপন

মোরেলগঞ্জ(বাগেরহাট)প্রতিনিধি:

বাগেরহাটের মোরেলগঞ্জ সদর আবু হুরাইরা আদর্শ দাখিল মাদ্রাসায় নিরাপত্তা ব্যবস্থা জোরদারে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। গুরুত্বপূর্ণ স্থানগুলোতে স্থাপিত এসব ক্যামেরার উদ্বোধন করেন বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য অধ্য মো. আব্দুল আলীম।

সোমবার সকাল ১০টায় মাদ্রাসার সুপার অধ্যাপক মাওলানা শাহাদাৎ হোসাইনের সভাপতিত্বে মাদ্রাসা মিলনায়তনে আয়েজিত অনুষ্ঠানে বক্তৃতা করেন জমায়াত নেতা মো. রফিকুল ইসলাম, সহ-সুপার মাওলানা সাইফুল ইসলাম, শিক মনিরুজ্জামান, সাংবাদিক এইচ এম মইনুল ইসলাম, মশিউর রহমান মাসুম ।

অনুষ্ঠানে অধ্য আব্দুল আলীম এমপি বলেন, সিসি ক্যামেরার মাধ্যমে প্রতিষ্ঠানের কার্যক্রম পর্যবেণের পাশাপাশি শিার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা সহজ হবে।

অনুষ্ঠানে শিক, শিার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।