মোরেলগঞ্জ(বাগেরহাট)প্রতিনিধি:
বাগেরহাটের মোরেলগঞ্জে আন্তর্জাতিক যুব দিবস ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। এবারের প্রতিপাদ্য “ভিন্ন প্রোপট অভিন্ন প্রত্যাশা “অনুষ্ঠানটি আয়োজন করেছে উপজেলা যুব উন্নয়ন কর্তৃপ। উপজেলা পরিষদ সভাকক্ষে এ অনুষ্ঠানে সার্বিক সহযোগিতা করেন জাগরণী চক্র ফাউন্ডেশন সৃজন প্রকল্প।
অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা হাবিবুল্লাহ। সভাপতিত্ব করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ জাহিদুর রহমান। সঞ্চালনা করেন জাগরণী চক্র ফাউন্ডেশন সৃজন প্রকল্পের ইউনিট ম্যানেজার মোহাম্মদ জিল্লুর রহমান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রমেন্দ্র নাথ বিশ^াস সহ বিভিন্ন সরকারি দপ্তর ও এনজিও কর্মীবৃন্দ। অনুষ্ঠান শেষে সকল অংশগ্রহণকারীকে একটি করে পাটের ব্যাগ এবং একটি করে গাছের চারা বিতরণ করা হয়।





