মোরেলগঞ্জে র‌্যাবের অভিযানে ৯৭৩০ পিচ ইয়াবাসহ ব্যবসায়ী গ্রেপ্তার

মোরেলগঞ্জ(বাগেরহাট)প্রতিনিধি :

বাগেরহাটের মোরেলগঞ্জে ৯ হাজার ৭ শত ৩০ পিচ ইয়াবাসহ জাহিদুল ইসলাম কালাম নামে এক যুবককে আটক করেছে র‌্যাব-৬ এর একটি আভিযানিক দল। রোববার ভোররাত সাড়ে ৪ টার দিকে পৌরসভার বারইখালী এলাকার একটি আবাসিক হোটেল এর ৪ নম্বর ক থেকে ওই যুবককে আটক করে। জাহিদুল ইসলাম কালাম (৩৫) পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলার দক্ষিণ মিঠাখালী গ্রামের রতন হাওলাদারের ছেলে বলে পুলিশ জানিয়েছে।

মোরেলগঞ্জ থানার ওসি মো. মাহমুদুর রহমান বলেন, এ ঘটনায় র‌্যাবের ওয়ারেন্ট অফিসার মো. বদর উদ্দিন বাদি হয়ে মোরেলগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেছেন। একই সাথে জাহিদুল ইসলাম কালামের নিকট থেকে উদ্ধার করা ৯ হাজার ৭ শত ৩০ পিচ ইয়াবা, নগদ ৭ হাজার টাকা ও একটি মোবাইল ফোন থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে। কালামের বিরুদ্ধে কক্সবাজারর টেকনাফ ও ঢাকার যাত্রাবাড়ি থানা-সহ দেশের বিভিন্ন থানায় মোট ১৪টি মাদকের মামলা রয়েছে বলেও থানা পুলিশ জানিয়েছে।