মোরেলগঞ্জে সেপটি টেঙ্কি নির্মনকালে দেয়াল ধসে শ্রমিকের মৃত্যু

মোরেলগঞ্জ (বাগেরহাট)প্রতিনিধি:

বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নের গুলিশাখালি ফাজিল মাদ্রাসার নির্মানাধীন সেপটি ট্রেঙ্কির দেয়াল ধসে আতিয়ার রহমান নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

জানাগেছে , শনিবার (১আগষ্ট) গুলিশাখালি ফাজিল মাদ্রাসার শিক্ষাপ্রকৌশল অধিদপ্তরের নির্মানাধীণ এক তলা নতুন ভবনের সেপটি ট্যাঙ্কির কাজ করছিলেন আতিয়ার রহমান, মোমেন, নয়ন ও হাচান নামের চার শ্রমিক। দুপুর ১২ টার দিকে হটাত করে ট্যাঙ্কির এক পাশের দেয়াল ধসে আতিয়া ও মোমেন চাপা পড়ে। স্থানীয় লোকজন এসে তাদেকে উদ্ধারের চেষ্টা করে মোমেনকে উদ্ধার করে। পরে মোরেলগঞ্জ ফায়ার সার্ভিসের একটি টিম ও স্থানীয় লোকজন এক ঘন্টা চেষ্টা চালিয়ে আতিয়ার রহমানকে উদ্ধার করে। ততসময় আতিয়ার রহমান মারা যায়। আতিয়ার রহমানের যশোর জেলার আসাইল গ্রামের বদরুদ্দিন আহম্মেদের ছেলে।

এ ব্যাপারে ঠিকাদারী প্রতিষ্ঠান মেসার্স শেখ ওমর আলী, সাইনবোর্ড বাজার, কচুয়া,বাগেরহাট এর সত্তাধিকারী মো. বদিউজ্জামান খোকন বলেন, সাইডে একটি দুর্ঘটনায় একজন শ্রমিকের মৃত্যু হয়েছে। আমার পক্ষ থেকে তার পরিবারকে যতটা সম্ভব সহায়তা প্রদান করবো।

মোরেলগঞ্জ থানা অফিসার ইন চার্জ(ওসি) মো. মাহমুদুর রহমান জানান, আমি-সহ পুলিশের একটি টিম ঘটনাস্থলে পরিদর্শন করেছি। পুলিশ লাশ উদ্ধার করে সুরাহাতাল রিপোর্ট শেষে ময়না তদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালে পাঠিয়েছে।