মোরেলগঞ্জ(বাগেরহাট)প্রতিনিধি:
বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার বশিারীঘাটা গ্রামে লোকমান শেখের বসত ঘড় আগুনে পুড়ে যাওয়ায় কেয়ার বাংলাদেশের পক্ষ থেকে রিলিফ প্যাক প্রদান করা হয়েছে।
মোরেলগঞ্জ সদর ইউনিয়নের বিশারীঘাটা গ্রামরে লোকমান শেখরে বাড়িতে গত বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে আগুন লেগে সম্পূর্ণ পুড়ে যায়। এতে ওই ক্ষতি গ্রস্ত পরিবারের নগদ টাকা, র্স্বণলংকার, টিভি, ফ্রিজ, মালামালসহ প্রায় ৩০ লাখ টাকার ক্ষতি হয়। এ সময় ওই বাড়িতে কেহ ছিলেননা। লোকমানের ছেলে আমিনুর শেখ তার স্ত্রীকে নিয়ে মোরেলগঞ্জ বাজারে ডাক্তার দেখাতে আসছিলো।
ক্ষতি গ্রস্ত আমিনুর শেখ বলেন, প্রতিবেশী ভাবি মোবাইল ফোনে জানান, তোমাদের বসতঘরে আগুন জ্বলছে। তিনিও ওই সময় বাজার থেকে বাড়ি ফিরে আমাদের বসতঘরটিতে আগুন জ্বলতে দেখতে পায়। তাৎক্ষণি ডাকচিৎকার দিলে স্থানীয়রা ছুটে এসে পানি দিয়ে আগুন নিভানোর চেষ্টা করেন। ততক্ষণে বসতবাড়ি সম্পন্ন পুড়ে ছাই হয়ে যায়।
ক্ষতিগ্রস্ত পরিবারটির থাকার কোথাও জায়গা নাহওয়ায় কেয়ার বাংলাদেশ জরুরি ভিত্তিতে ওই পরিবারকে শনিবার সকালে রিলিফ প্যাক প্রদান করেন। যে প্যাকে ভিতরে দুইটি তাবু রয়েছে যাহা খাটিয়ে তারা বসবাস করতে পারবেন। এ ছাড়াও পরিবারের বিভিন্ন সহায়ক দ্রব্যাদি রয়েছে।





