মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আঙিনায় ডাক্তারের কিনিক, স্বাস্থ্য ও প:প: কর্মকর্তার ৪৩ লাধিক টাকা আত্মসাতের অভিযোগ

মোরেলগঞ্জ(বাগেরহাট)প্রতিনিধি:

বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মুফতির ডাঃ কামাল হোসেন বিরুদ্ধে হাসপাতাল আঙিনায় কিনিক স্থাপন, ৪৩ লাধিক টাকা আত্মসাৎ ও বিভিন্ন অনিয়ম, দুর্নীতি ও মতার অপব্যবহারের অভিযোগ তুলে তার অপসারণের দাবি জানিয়েছে ‘দুর্নীতি বিরোধী জোট, মোরেলগঞ্জ’ নামে একটি সংগঠন।

রোববার (৫ জুলাই) বেলা ১১ টায় সংগঠনের ব্যানারে মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে মানববন্ধনের আয়োজন করে। ঘন্টা ব্যাপী মানববন্ধনে বিভিন্ন শ্রেণির পেশার মানুষ অংশ নিয়ে মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মুফতি ডাঃ কামাল হোসেন এর অপশরণ দাবি করেন।

মানববন্ধনে সংগঠনের প থেকে একটি অভিযোগ পত্র বিতরণ করা হয়। ওই অভিযোগপত্রে দাবি করা হয়, ২০২৫-২০২৬ অর্থবছরের এমএসআর (রোগীদের ওষুধপত্র) ক্রয়ের জন্য বরাদ্দ ৪৩ লাধিক টাকা যথাযথভাবে ব্যয় না করে আত্মসাতের অভিযোগ রয়েছে। এছাড়া হাসপাতাল থেকে রোগী নিজ কিনিকে নিয়ে ব্যক্তিগতভাবে চিকিৎসা প্রদান, সরকারি হাসপাতালের সুযোগ-সুবিধা ব্যবহার করে রোগীদের কাছ থেকে অর্থ আদায়, অবৈধ মেডিকেল সার্টিফিকেট প্রদানের মাধ্যমে আর্থিক সুবিধা গ্রহণ এবং ব্যক্তিগত কিনিকে রোগী স্থানান্তরের অভিযোগও উত্থাপন করা হয়েছে।

অভিযোগপত্রে আরও বলা হয়েছে, বিভিন্ন কর্মকর্তা-কর্মচারীর কাছ থেকে জোরপূর্বক বিল-ভাউচারে স্বার নেওয়া, স্বার জালিয়াতির মাধ্যমে আর্থিক অনিয়ম, গত আট মাসে চার বার স্টোরকিপার ও হেড কার্ক তিন বার পরিবর্তনের মাধ্যমে প্রশাসনিক অস্থিরতা সৃষ্টি এবং হাসপাতালে চিকিৎসক ও জনবল সংকট তৈরির মতো বিষয়ও তদন্তের দাবি করা হয়।

এছাড়া অভিযোগে চিকিৎসাসেবা সংক্রান্ত নানা অনিয়মের কথাও উল্লেখ করা হয়েছে। অভিযোগকারীদের দাবি, কিছু রোগীর েেত্র প্রয়োজনীয় পরীা-নিরীা ছাড়াই অস্ত্রোপচার করা হয়েছে, যার ফলে রোগীরা তিগ্রস্ত হয়েছেন। এসব অভিযোগেরও নিরপে তদন্ত দাবি করা হয়েছে।

মানববন্ধনে বক্তব্য রাখেন, মো. রেজাউল করিম, মাহমুদা খানম, সাবিনা ইয়াসমিন টুলু, মো. বশির উদ্দিন, আব্দুল্লাহ আল মামুন, মো: শহিদুল ইসলাম প্রমুখ

এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মুফতি ডাঃ কামাল হোসেন তার বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ অস্বীকার করে বলেন, আমার বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে।