মোরেলগঞ্জে বহরবুনিয়া ইউনিয়নে উন্মুক্ত বাজেট সভা অনুষ্ঠিত

মোরেলগঞ্জ(বাগেরহাট)প্রতিনিধি:
বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলায়র বহরবুনিয়া ইউনিয়ন পরিষদের আগামি ২০২৬-২৭ অর্থবছরের উন্মুক্ত বাজেট ঘোষনা করা হয়েছে।
রোববার বেলা ১১ টায় কেয়ার বাংলাদেশ(নবপল্লব), উত্তরণ, র্ডপ, সুশিল সমাজ নেটওয়ার্ক এর সহযোগিতায় ইউনিয়ন পরিষদ অডিটরিয়মে এ বাজেট সভা অনুষ্ঠিত হয়। বাজেট সভায় সভাপতিত্ব করেন প্যানেল চেয়ারম্যান মরিয়ম বেগম। সভায় আগামি ২৬-২৭ অর্থ বছরের বাজেট উস্থাপন করেন ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা রাজিব মজুমদার তিনি ৩ কোটি ২৫ লাখ ৯১ হাজার ৭শ ৩৯ টাকার বাজেট ঘোষনা করেন। উন্মুক্ত বাজেট সভায় অলোচনা করেন, কেয়ার বাংলাদেশ রিজিওনাল প্রোগ্রাম কো-অর্ডিনেটর পলাশ মন্ডল, কেয়ার বাংলাদেশ(নবপল্লব)সিনিয়র অফিসার গোলাম মোয়াজ্জেম, নেটওয়ার্ক সাধারণ সম্পাদক ফজলুল হক খোকন, স্থানীয় জনসাধারনের পক্ষ থেকে ইউনিয়ন বিএনপি সভাপতি মো. ফিরোজ আহম্মেদ, ইউপি সদস্য মো. শহিদ মোল্লা, মোস্তাফিজুর রহমান, আরিফুজ্জামান খান, হাসিনা বেগম, দেলোয়ার হোসেন মোল্লা, তামিম মাহমুদ, মিনারা বেগ, নাছিমা বেগম, ফরিদা বেগম ,বাবিয়া বেগম প্রমুখ। বাজেট সভায় উপস্থিত ছিলেন ইউপি সদস্য, স্থানীয় গন্যমান্য ব্যক্তি, বিভিন্ন শ্রেনি পেশার মানুষ ও সুশিল সমাজের প্রতিনিধিবৃন্দ।