মোরেলগঞ্জে ভূমি সেবা মেলার উদ্বোধন

মোরেলগঞ্জ(বাগেরহাট)প্রতিনিধি:

”নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি, নিজের জমি সুরক্ষিত করি ”প্রতিপাদ্য বিষয় নিয়ে মঙ্গলবার বাগেরহাটের মোরেলগঞ্জে ভূমি সেবা মেলার উদ্বোধন করা হয়েছে। ফিতা কেটে বেলুন উড়িয়ে উপজেলা নির্বাহী অফিসার হাবিবুল্লাহ এ মেলার উদ্বোধন করেন।

এ উপলক্ষে উপজেলা ভূমি অফিস চত্বরে এক শোভাযাত্রার আয়োজন করা হয় । শোভাযাত্রা শেষে প্রধান অতিথি হাবিবুল্লাহ ভূমি চত্বরের বিভিন্ন ষ্টল পরিদর্শন করেন। এর আগে প্রধানমন্ত্রী তারেক রহমান ভিডিও কনফারেন্সেরে মাধ্যমে ভূমি সেবা মেলা-২০২৬ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার(ভূমি) অতীশ সরকার, উপজেলা বিএনপি সভাপতি শহিদুল হক বাবুল, সাধারণ সম্পাদক এ্যাড. মো.মেহেদী হাসান, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিলন, বিএনপি নেতা ফারুক হোসেন সামাদ, পৌর যুবদলের সদস্য সচিব মিজানুর রহমান পলাশ প্রমুখ। অনুষ্ঠানে বিভিন্ন ইউনিয়নের সহকারী ভূমি অফিসার, স্থানীয় নেতৃবৃন্দ, জমি মালিক উপস্থিত ছিলেন।