মোরেলগঞ্জে জামায়াত ইসলামীর কর্মীসভা অনুষ্ঠিত

মোরেলগঞ্জ(বাগেরহাট)প্রতিনিধি:

বাগেরহাটের মোরেলগঞ্জে জামায়াত ইসলামীর উদ্যোগে কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বিকেলে জিউধরা ইউনিয়নে দক্ষিণ বাংলা কলেজ হলরুমে এ কর্মীসভায় প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা জামায়াত ইসলামীর আমীর অধ্যাপক মাওলানা শাহাদাৎ হোসাইন।

জিউধরা ইউনিয়ন জামায়াত ইসলামীর সভাপতি মাওলানা মো. কবির আহমেদ আকন্দ-এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা জামায়াত ইসলামীর নায়েবে আমীর মাস্টার মো. মনিরুজ্জামান, উপজেলা জামায়াতে ইসলামীর সাংগঠনিক সেক্টেটারী মাওলানা মো. মোহিবুল্লাহ রফিক প্রমুখ।

অনুষ্ঠান শেষে আগামি স্থানীয় নির্বাচনে জিউধরা ইউনিয়নে বাংলাদেশ জামায়াত ইসলামীর পক্ষ থেকে চেয়ারম্যান পদপ্রার্থী এ্যাডভোকেট রফিকুল ইসলাম স্বপনের নাম ঘোষনা করা হয়।