মোরেলগঞ্জে গভীর রাতে অগ্নিকান্ডে ৬ দোকান পুড়ে ছাই! ৩০ লাখ টাকার ক্ষতি

মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি:

বাগেরহাটের মোরেলগঞ্জে গভীর রাতে ভয়াভহ এক অগ্নিকান্ডে ৬টি দোকান সম্পূন্ন পুড়ে ছাই হয়ে গেছে। এতে ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

ঘটনাটি ঘটেছে, উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নের বাদশা মিয়ার হাটে। সোমবার দিবাগত রাত ৩টার দিকে।

ক্ষতিগ্রস্ত ও স্থানীয়দের সূত্রে জানাগেছে, নিশানবাড়িয়া ইউনিয়নের বাদশা মিয়ার হাটে রাত ৩টার দিকে ভয়াভহ অগ্নিকান্ডে আউয়াল মৃধা ইলেট্রনিক্সের দোকান, গোলক মন্ডলের ওষুধের দোকান, শেখর চন্দ্র হালদারের ওষুধের দোকান, জাকারিয়া মুন্সীর মুদি মনোহারি দোকান, সুমন শেখের গার্মেন্সের দোকান ও চিত্ত দত্তের সিটকাপড় ও টেইলার্সের ৬টি দোকান সম্পূর্ন পুড়ে ছাই হয়ে যায়।

মোরেলগঞ্জ-শরণখোলা সহাসড়কে যাত্রীবাহি পরিবহনের লোকজন রাত ৩টার দিকে আগুন জ¦লতে দেখে স্থানীয়দের সংবাদ দেয়। পরে স্থানীয় লোকজন এসে ৯৯৯ এ কল দিয়ে ফায়ার সার্ভিসকে সংবাদ দিলে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রনে নেয়। ততক্ষনে ৬টি দোকান সম্পূর্ন পুড়ে গিয়ে প্রায় ৩০ লাখ টাকার ক্ষতি হয়।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী আউয়াল মৃধা বলেন, তার দোকানে ৬৫ টি পিচ মাইকের ইউনিট, ৪৫ টি হরেন, ৩৭ টি মাইক সেটসহ বিভিন্ন মালামাল পুড়ে ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে। সেখর চন্দ্র হালদার বলেন, স্থানীয়দের ফোন পেয়ে বাড়ি থেকে ওই রাতেই এসে দেখি আগুন জ¦লছে দোকানগুলো। তবে, আউয়াল মৃধার দোকান থেকে আগুন লাগে। ক্ষতিগ্রস্তরা ধারনা করছেন বৈদ্যুতিক সর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাতা ঘটেছে। অনেকের ধারনা বেটারি চার্জ থেকেও আগুন লাগতে পারে।

মঙ্গলবার সকালে স্থানীয় সংসদ সদস্য অধ্যক্ষ আব্দুল আলীম ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাসে গিয়ে সহযোগীতার আশ্বাস প্রদান করেন। এ সময় তার সাথে ছিলেন উপজেলা জামায়াত ইসলামীর অফিস সেক্রেটারী নিশানবাড়িয়া ইউনিয়ন জামায়াত ইসলামীর সভাপতি অধ্যপক হাবিবুল্লাহ তালুকদার, উপজেলা শ্রমীক কল্যাণ ফেডারেশনের সভাপতি অধ্যাপক আব্দুল মান্নানসহ দলীয় নেতাকর্মীরা।

সংসদ সদস্য অধ্যক্ষ আব্দুল আলীম বলেন, বাদশা মিয়ার হাটে পুড়ে যাওয়া ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা ঘুরে দাড়িয়ে আবার ব্যবসা পরিচালনা করতে পারে সেক্ষেত্রে তাদের সহযোগীতা করা হবে। ইউএনওকে দুপুর ১ টারদিকে ঘটনাস্থল পরিদর্শন কারনে এবং ক্ষতিগ্রস্থদের ৫ হাজার টাকা করে সহায়তা প্রদান করেন।