সরকারি সিরাজ উদ্দিন মেমোরিয়াল কলেজ যুব রেডক্রিসেন্ট ইউনিটের ৩ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচির সমাপনী ও সার্টিফিকেট বিতরণ।

মোরেলগঞ্জ(বাগেরহাট)প্রতিনিধি:

বাগেরহাটের মোরেলগঞ্জ সরকারি সিরাজ উদ্দিন মেমোরিয়াল কলেজ যুব রেডক্রিসেন্ট ইউনিট এর আয়োজনে এবং বাংলাদেশ রেড ক্রিসেন্টের সোসাইটি, বাগেরহাট ইউনিট এর সহযোগিতায় ২৭-২৯ এপ্রিল ২০২৬ তিন দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচির সমাপনী ও সার্টিফিকেট বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার আইসিটি বিভাগের সহকারী অধ্যাপক, আর সি ওয়াই এর ভারপ্রাপ্ত শিক্ষক মোঃ জাকির হোসেন রিয়াজ এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যক্ষ (ভারপ্রাপ্ত ) মোঃ জাকির হোসেন, বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন বিএমটি বিভাগের বিভাগীয় প্রধান মোঃ শাহজাহান হাওলাদার, শিক্ষক পরিষদের সম্পাদক মোঃ জসিম উদ্দিন হাওলাদার, ব্যবস্থাপনা বিভাগের বিভাগীয় প্রধান এইচ এম শহীদুল আলম, জীববিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান বেদান্ত হালদার, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক মোঃ আব্দুল ওয়াদুদ হাওলাদার, সমাজকর্ম বিভাগের প্রভাষক নারগিস পারভীন, প্রশিক্ষক বাগেরহাটের সাবেক টিম লিডার মোঃ নাইমুর রহমান, আলিমুল হক মুন্না, উপজেলা সাবেক টিম লিডার আব্দুল্লাহ,প্রশিক্ষনার্থী সবুজ ফরাজী,নাদিয়া,তাকাফুল ও অর্থি রায়।

প্রশিক্ষণে বেষ্ট পারফরমেন্স প্রদর্শন করায় সাবিহা ইসলাম ,মাইনুর রহমান ফারদিন,মারিয়া আক্তার বন্যা,নাজিফা ইসলাম লমি, নুসরাতী রহমান নিসা, রাহাতুল ইসলাম সিয়াম। অংশগ্রহণ কারি ৫৭ জনকে পুরস্কার ও সনদপত্র বিতরণ করা হয়।