মোরেলগঞ্জে আগুনে বসতঘর পুড়ে কুড়ি লাখ টাকার ক্ষতি

মোরেলগঞ্জ(বাগেরহাট)প্রতিনিধি।

বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার বহরবুনিয়া ইউনিয়নের উত্তর ফুলহাতা গ্রামে আগুনে পুড়ে দুই ভাইয়ের দুই খানা বসতঘর পুড়ে ছাই । নগদ টাকা ও স্বর্ণালঙ্কারসহ কুড়ি লাখ টাকার ক্ষতিহয়েছে বলে জানান ভুক্তভোগী পরিবার।

জানাগেছে, গত বৃহস্পতিবার গভীর রাতে উপজেলার বহরবুনিয়া ইউনিয়নের উত্তর ফুলহাতা গ্রামের মো. বাদল শিকদার ও মো. বাহাদুর শিকদারের দুইটি বসত ঘরে আগুন লেগে পুড়ে ছাই হয়ে গেছে। আগুনে নগদ চল্লিশ হাজার টাকা, দুই ভড়ি স্বর্ণ ও আসবাবপত্রসহ কুড়ি লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান বাহাদুর শিকদার। বাহাদুর শিকদার আরো জানান, বৃহস্পতিবার রাত বারটার দিকে তার শ্বশুর মারা যাওয়ায় তাদের ঘরে তালা দিয়ে পরিবারের সকল সদস্যদের নিয়ে সেখানে চলে যান। অপরদিকে তার বড় ভাই বাদল শিকদারের ঘরেও কেহ ছিলনা। সেই সুযোগে পূর্ব শত্রুতার জের ধরে আছাদ শিকদার তার লোকজন নিয়ে তাদের ঘরে আগুন দিয়েছে এবং ইতপূর্বে আছাদ শিকদার তাদের ঘরে আগুন দিয়ে পুড়িয়ে দেয়ারও হুমকি দিয়েছে। আগুন দেয়ার বিষয় মো. আছাদ শিকদারের কাছে জানতে চাইলে তিনি বলেন, আমাকে স্বরযন্ত্র করে ফাসানোর চেষ্টা চলছে। আমি এর তীব্র নিন্দা জানাই।

এ ব্যাপারে থানা অফিসার ইন চার্জ মো. মাহমুদুর রহমান জানান, আগুনের ঘটনায় সেখানে পুলিশ পাঠান হয়েছে। কোন অভিযোগ পায়নি। অভিযোগ পেলে তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।