মোরেলগঞ্জ(বাগেরহাট)প্রতিনিধি:
শরণখোলা উপজেলার প্রবাসী সাবেক ছাত্রদল নেতা আরিফুল ইসলাম মাসুম হত্যাকান্ড নিয়ে গত মঙ্গলবার রাত ১০টায় স্থানীয় সংসদ সদস্য অধ্য আব্দুল আলীম মোরেলগঞ্জে তার কার্যালয়ে এক জরুরী সংবাদ সম্মেলনের আয়োজন করেছেন।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, তিনি বলেন, গত ১ মার্চ শরণখোলা উপজেলার সাউথখালী ইউনিয়নের খুড়িয়াখালী গ্রামে একটি অনাকাঙ্খিত ঘটনা ঘটে। এ ঘটনায় ওই এলাকার প্রবাসী আরিফুল ইসলাম মাসুম মারা যায়। পারিবারিক কলহের জের ধরে আফজাল নামের একজনের সাথে ঘটনার দিন মাসুমের সাথে দ্বন্ধের সূত্রপাত ঘটে। পরবর্তীতে যে যার মত চলে যায়। এ বিষয়টি নিয়ে ইউনিয়ন পর্যায়ে দলীয় নেতৃবৃন্দ শালিস বৈঠক করে সে সময় মাসুম অসুস্থ হয়ে পড়লে সেখান থেকে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে মাসুমের মৃত্যু হয়। মাসুমের মৃত্যুর সাথে জামায়াত ইসলামীর কোন সম্পৃক্ততা নেই। জামায়াতের বিরুদ্ধে একটি দলের নেতিবাচক দৃষ্টি ভঙ্গির অংশ হিসেবে তাদের বিরুদ্ধে একের পর এক ষড়যন্ত্র করছে। আমরা দুঃখজনক ঘটনার তীব্র নিন্দা জানাই। পাশাপাশি শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে সংবাদ সম্মেলনে সংসদ সদস্য বিষয়টি সঠিক তদন্তের মাধ্যম প্রকৃত ঘটনা উন্মোচন করার জন্য প্রশাসনের প্রতি দাবি জানান।





