মোরেলগঞ্জ(বাগেরহাট)প্রতিনিধি:
বাগেরহাটের মোরেলগঞ্জে পবিত্র মাহে রমজানে নিত্যপণ্যের বাজারদর স্থিতিশীল রাখায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ ও কনজুমার এসোসিয়েশন অব বাংলাদেশে (ক্যাব) এর যৌথ অভিযানে এক ব্যাবসায়ীকে নিষিদ্ধ পন্য দোকানে রাখার অভিযোগে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ১ হাজার টাকা অর্থদন্ড ও খাবারে ব্যবহৃত বিভিন্ন রং, সেন্ট, গোলাপজলসহ নানাবিধ বিক্রয় নিষিদ্ধ পন্য উদ্বার করে তা বিনষ্ট করা হয়েছে।
বুধবার বেলা ১১টায় মোরেলগঞ্জ পৌরশহরে কাঁচাবাজার সড়কে, মুদিমনোহরি পট্রি ও ফল পট্রিতে এ অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বাগেরহাট জেলার এডি শরিফা সুলতানা। এ সময় উপস্থিত ছিলেন বাগেরহাট-৪, (মোরেলগঞ্জ-শরণখোলা) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ আব্দুল আলীম। সহকারী কমিশনার ভুমি ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা অতীশ সরকার, ক্যাব এর বাগেরহাট জেলার সাধারণ সম্পাদক অরিন্দম দেবনাথ, সিনিয়র সহ-সভাপতি হেমায়েত হোসেন খোকন।





