মোরেলগঞ্জ(বাগেরহাট)প্রতিনিধি:
বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলা সভাকক্ষে কেয়ার বাংলাদেশ’র নবপল্লব প্রকল্পের উদ্যোগে স্থানীয় জনগোষ্ঠীর অংশগ্রহণে প্রণীত জলবায়ু অভিযোজন পরিকল্পনা বাস্তবায়ন ও অর্ধবার্ষিক অগ্রগতি পর্যালচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বেলা ১১ টায় উপজেলা সভাকক্ষে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা সহকারি কমিশনার(ভূমি) অতীশ সরকার। প্রকল্পের অগ্রগতি সম্পর্কে শুভেচ্ছা বক্তব্য রাখেন কেয়ার বাংলাদেশ’র সিনিয়র অফিসার এলএলএ এন্ড সিআইএম গোলাম মোয়াজ্জেম। বক্তৃতা করেন উপজেলা কৃষি অফিসার মো. সাইফুল ইসলাম, উপজেলা সিনিয়র মৎস্য অফিসার রণজিৎ কুমার, প্রকল্প বাস্তবায়ন অফিসার আহসান উল্লাহ, প্রতিবন্ধি অফিসার ডা. কায়কোবাদ আকুঞ্জি, মাওলানা মো. কবির হোসেন আকন্দ, মো. নজরুল ইসলাম, মো. জাহিদুল ইসলাম, দিলরুবা ইয়াসমিন প্রমুখ।
অনুষ্ঠানে নবপল্লব প্রকল্পের উদ্যোগে উপজেলার ৬ টি ইউনিয়নে প্রান্তিক জনগেষ্ঠির উন্নয়নের জন্য যেসব কাজ করেছে সেগুলো তুলে ধরা হয়। যেখানে জলবায়ু পরিবর্তন ও লবণাক্ততা সহনশীল কৃষি প্রযুক্তি, উন্নত বীজ, টেকসই চাষাবাদ পদ্ধতি এবং কৃষি উপকরণ হাতে-কলমে শেখানো হয়। বিশেষজ্ঞদের তত্ত¡াবধানে কৃষকদের ব্যবহারিক প্রশিক্ষন দেয়া হয়। যা স্থানীয় হাজার হাজার কৃষক-কৃষাণীর জন্য অত্যন্ত উপকারী হয়ে ওঠে।
আয়োজকরা জানান, উপকূলীয় অঞ্চলে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় কৃষকদের অভিযোজন মতা বাড়াতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।





