মোরেলগঞ্জ(বাগেরহাট)প্রতিনিধি:
বাগেরহাট-৪ (মোরেলগঞ্জ-শরণখোলা) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য অধ্য আব্দুল আলীমের উদ্যোগে মোরেলগঞ্জ কলেজ রোড়, মোরেলগঞ্জ ৫০ শয্যা হাসপাতালে এবং বাগেরহাট-২ (সদর কচুয়া) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য শেখ মঞ্জুরুল হক রাহাদের উদ্যোগে বাগেরহাট কোর্ট চত্বর ও জেলা ২৫০ শয্যা হাসপাতালে মাসব্যাপী পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
রোববার (২২ ফেব্রুয়ারি) সকাল ৮টায় কোর্ট চত্বর থেকে আনুষ্ঠানিকভাবে কর্মসূচির সূচনা করা হয়। পরে একই কর্মসূচির অংশ হিসেবে বাগেরহাট জেলা ২৫০ শয্যা হাসপাতালে পরিচ্ছন্নতা কার্যক্রম শুরুহয়। অনুরুপ মোরেলগঞ্জ কলেজ রোড থেকে আনুষ্ঠানিকভাবে কর্মসূচির সূচনা করা হয়। পরে একই কর্মসূচির অংশ হিসেবে মোরেলগঞ্জ উপজেলার ৫০শয্যা হাসপাতালে পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু হয়।
মাসব্যাপী এ কর্মসূচির আওতায় হাসপাতাল ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা, জমে থাকা আবর্জনা অপসারণ, ড্রেন পরিষ্কার এবং জনসচেতনতা বৃদ্ধিমূলক বিভিন্ন কার্যক্রম পরিচালনা করা হবে।
এ সময় উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা ২৫০ শয্যা হাসপাতালের তত্ত্ববাধায়ক অসীম সমাদ্দার, অ্যাডভোকেট মোস্তাইন বিল্লাহসহ হাসপাতালের কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় নেতাকর্মীরা। মোরেলগঞ্জে উপস্থিত ছিলেন, নায়েবে আমির মাষ্টার মনিরুজ্জামান, পৌর আমির মো. রফিকুল ইসলাম
সংসদ সদস্য অধ্য আব্দুল আলীম ও শেখ মঞ্জুরুল হক রাহাদ বলেন, এই পরিচ্ছন্নতা কর্মসূচি মাসব্যাপী চলবে এবং ধাপে ধাপে বিভিন্ন এলাকায় বিস্তৃত করা হবে। তিনি বলেন, পরিবেশ পরিচ্ছন্ন থাকলে মানুষের মন-মানসিকতাও ইতিবাচক থাকে। সমাজে স্বচ্ছতা ও সম্প্রীতি বজায় রাখতে সবার অংশগ্রহণ জরুরি।
তিনি আরও বলেন, শুধু হাসপাতাল নয় অফিস-আদালত, শিা প্রতিষ্ঠান ও নিজ নিজ বাসাবাড়িতেও পরিচ্ছন্নতা বজায় রাখতে হবে। সংশ্লিষ্ট কর্তৃপ ও নাগরিকদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তারা।





