মোরেলগঞ্জে বিএনপি নেতা সেলিম মিয়া চলে গেলেন নাফেরার দেশে

মোরেলগঞ্জ(বাগেরহাট)প্রতিনিধি:

বাগেরহাটের মোরেলগঞ্জে প্রবীণ রাজনীতিবিদ খাউলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ মো. সেলিম মিয়া (৭৮) ঢাকা ইউনাইটেট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি…রাজিউন)। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

পারিবারিক সূত্রে জানাগেছে, দীর্ঘদিন এ প্রবীণ রাজনীতিবিদ হার্টে সমস্যা নিয়ে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী বাড়িতে ছিলেন। পরবর্তীতে অবস্থার অবনতি হলে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় গত বুধবার রাত ১২টার দিকে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার স্ত্রী, ৩ ছেলে সহ বহু আত্মীয় স্বজন গুনাগ্রাহী রেখে গেছেন। সেলিম মিয়া খাউলিয়া ইউনিয়ন বিএনপির ২ বারের সভাপতি পদে ও একবার সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। গতকাল বৃহস্পতিবার আসর নামাজ বাদ সন্ন্যাসী এসপি রাশিদিয়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে জানাজা শেষে ফাসিয়াতলা গ্রামে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

এদিকে বিএনপির নেতার মৃত্যুতে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন বাগেরহাট-৪ থেকে বিএনপি’র মনোনিত প্রার্থী বাবু সোমনাথ দে। এক শোক বিবৃতিতে বলেন, বিএনপি নেতা সেলিম মিয়ার মৃত্যুতে দলীয় নেতাকর্মীরা দলের একজন দক্ষ সংগঠককে হারিয়েছেন।

শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন জেলা বিএনপির সদস্য আব্দুল মজিদ জব্বার। অনুরুপ বিবৃতি দিয়েছেন উপজেলা বিএনপির সভাপতি শহিদুল হক বাবুল, সাধারণ সম্পাদক এ্যাড. মেহেদী হাসান ইয়াদ, পৌর বিএনপির সভাপতি শিকদার ফরিদুল ইসলাম, আসাদুজ্জামান মিলন, খাউলিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এনামুল হক সহ বিভিন্ন নেতৃবৃন্দ।