মোরেলগঞ্জ(বাগেরহাট)প্রতিনিধি:
বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলা বাংলাদেশ জামায়াত ইসলামীর উদ্যোগে শৃঙ্খলা কমিটির সদস্যদের নিয়ে এক সভা অনুষ্ঠিত হয়েছে। সভার প্রথমে নবনির্বাচিত সংসদ সদস্য অধ্যক্ষ আব্দুল আলীমকে ফুলের মালা দিয়ে বরণ করেন বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীরা।
শনিবার বেলা ১১ টায় উপজেলার এসিলাহা পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে ইউনিয়ন ও পৌরসভা জামায়াত ইসলামীর সহযোগী সংগঠন শৃঙ্খলা কমিটির সদস্যদের নিয়ে অলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন নবনির্বাচিত সংসদ সদস্য অধ্যক্ষ আব্দুল আলীম। সভাপতিত্ব করেণ উপজেলা জামায়াত ইসলামী সভাপতি মো. শাহদাৎ হোসাইন। সভায় প্রধান অতিথি অধ্যক্ষ আব্দুল আলীম বলেন, জামায়াত ইসলামীর একটি সহযোগী সংগঠন শৃঙ্খলা কমিটি। এই কমিটির সদস্যদের বলব তারা যেন সমাজে শৃঙ্খলার সহিত কাজ করে প্রতিটি বিষয় ধৈর্যের সাথে মোকাবেলা করে। জামায়াত ইসলামী একটি সুসংগঠিত দল আমাদের কাজ হল মানুষের মঙ্গলের জন্য। প্রধান অতিথি আরো বলেন, নির্বাচন পরবর্তী কোথাও সহিংসতার ঘটনা নাঘটে সেদিকে সকলকে দৃষ্টি রাখতে হবে। তিনি আরো বলেন, আমার প্রধান কাজ হল আমার সংসদিয় এলাকার আইন শৃঙ্খলা উন্নতি করা এবং এলাকার রাস্তা ঘাট সংস্কারসহ, সন্ন্যাসী থেকে বহরবুনীয়া পর্যন্ত বেড়িবাঁধ নির্মানসহ উন্নয়ন মূলক কাজকে অগ্রাধিকার দেয়া।
সভায় আরো বক্তৃতা করেন, মো. আব্দুল মান্নন হাওলাদার, মাওলানা কবির আখন্দ, মাওলানা মঞ্জুরুল আলম, মাহাদি মিরাজ, জিউধরা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান অ্যাড. রফিকুল ইসলাম স্বপন, মাওলানা মহিবুল্লাহ রফিক, মো. তারিকুল ইসলাম খান, অ্যাড. মহিবুল্লাহ, অধ্যক্ষ এম এ বারি, মো. নাজির আহম্মেদ, পেশাজীবী সদস্য মো. হাবিবুল্লাহ তালুকদার, ইমাম সমিতির সভাপতি মাওলানা মোহাম্মাদ আলী, শ্রমিক কল্যান ফেডারেশন সভাপতি মো. আব্দুল মান্নান, যুব বিভাগের সভাপতি মো. শফিউল আজম, উপজেলা সহ সাধারণ সম্পাদক জামায়াত ইসলাম মাওলানা সাইফুল ইসলাম, জামায়াতে ইসলাম উপজেলা নায়েবে আমীর মাষ্টার মনিরুজ্জামান, পৌর জামায়াত ইসলাম সাধারণ সম্পাদক মো. আল আমিন, পৌর জামায়াত ইসলাম আমির রফিকুল ইসলাম, সংসদ নির্বাচন পরিচালনা প্রধান সমন্বয়কারী হাফেজ সুলতান আমম্মেদ ও জাকসু (ভিপি) রিয়াজুল ইসলাম ইসলাম প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চালনা করেণ উপজেলা জামায়াত ইসলাম সাধারন সম্পাদক মাওলানা মাকসুদ আলী।





