মোরেলগঞ্জে ধানের শীষের সমর্থনে গণ মিছিল ও পথসভা অনুষ্ঠিত

ফজলুল হক খোকন, মোরেলগঞ্জ(বাগেরহাট):

বাগেরহাট-৪ আসনের মোরেলগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ধানের শীষ প্রতিকের সমর্থনে গণ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বেলা ১১ টার দিকে স্থানীয় বিএনপির উদ্যোগে পৌর শহরে এ গণ মিছিল ও পথ সভা অনুষ্টিত হয়।
সকল থেকেই উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে বিএনপির তৃণমূল নেতা-কর্মী ও সমর্থকরা

ধানের শীষের পে খন্ড খন্ড মিছিল নিয়ে নব্বইরসী বাসস্টান্ডে জড় হয়ে পথসভায় মিলিত হন। পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন বাগেরহাট-৪ (মোরেলগঞ্জ-শরণখোলা) আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী বাবু সোমনাথ দে। বক্তৃতা করেন উপজেলা বিএনপির সভাপতি শহিদুল হক বাবুল, সাধারণ সম্পাদক অ্যাড. মো. মেহেদী হাসান ইয়াদ, পৌর বিএনপির সভাপতি শিকদার ফরিদুল ইসলাম, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিলন, সাবেক সভাপতি আব্দুল মজিদ জব্বার প্রমুখ।

পথসভায় বিএনপির প্রার্থী বাবু সোমনাথ দে বলেন, বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের ধানের শীষ প্রতিকে ভোট দিয়ে বিএনপিকে বিজয়ী করলে মোরেলগঞ্জ-শরণখোলাকে আধুনিক উপজেলা উপহার দেওয়া হবে। প্রতিটি ইউনিয়ন হবে মডেল ইউনিয়ন। পৌরসভাকে করা হবে দেশের আধুনিকমানের পৌরসভা। তাই নিজেদের মধ্যে কোন দ্বিধা বিভক্তি নয়, সকলে ঐক্যবদ্ধভাবে ১২ ফেব্রæয়ারি ধানের শীষকে বিজয় করতে হবে।

পথসভা শেষে একটি বিশাল গণ মিছিল “ভোট দিবো ধানের শীষে, দেশ গড়বো মিলেমিশে” তারুন্যের প্রথম ভোট ধানের শীষের পে হোক, সহ নানা শ্লোগানে প্রকম্পিত করে মোরেলগঞ্জ শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।