মোরেলগঞ্জে মুক্তিযোদ্ধাদের সঙ্গে বিএনপির প্রার্থী সোমনাথ দে’র মতবিনিময়

মোরেলগঞ্জ(বাগেরহাট)প্রতিনিধি:
বাগেরহাট-৪ (মোরেলগঞ্জ-শরণখোলা) আসনের জাতীয়তাবাদী দল বিএনপির মনোনিত প্রার্থী বাবু সোমনাথ দে মুক্তিযোদ্ধাদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন। বুধবার (২১ জানুয়ারি) দুপুরে মোরেলগঞ্জে নির্বাচনী প্রধান কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় উপজেলার বিভিন্ন এলাকার বীর মুক্তিযোদ্ধারা অংশগ্রহণ করেন। এ সময় মুক্তিযুদ্ধের চেতনা, উন্নয়ন পরিকল্পনা এবং আগামীর বাংলাদেশ গঠনে মুক্তিযোদ্ধাদের ভূমিকা নিয়ে আলোচনা করা হয়।

সভায় বাবু সোমনাথ দে বলেন, মুক্তিযোদ্ধারাই জাতির শ্রেষ্ঠ সন্তান। তাঁদের আদর্শ ও ত্যাগের পথ অনুসরণ করেই দেশকে এগিয়ে নিতে হবে। তিনি মুক্তিযোদ্ধাদের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন এবং তাঁদের সহযোগিতা কামনা করেন।

মুক্তিযোদ্ধারাও দেশের উন্নয়ন ও স্বাধীনতার চেতনা রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।