মোরেলগঞ্জে গ্রাজুয়েট অ্যাসোসিয়েশনের শিক্ষাবৃত্তি প্রদান

মোরেলগঞ্জ( বাগেরহাট) প্রতিনিধি:
বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার চিংড়াখালী গ্রাজুয়েট অ্যাসোসিয়েশনের উদ্যোগে আন্ত:ইউনিয়ন মেধাভিত্তিক শিক্ষাবৃত্তি ও ঈদ পুর্ণর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে চিংড়াখালী মাধ্যমিক বিদ্যালয় মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অ্যাসোসিয়েশনের সভাপতি মাস্টার গোপাল কৃষ্ণ মৃধা। বক্তৃতা করেম  সংঠনের সদস্য সচিব মাস্টার মো. এনামুল কবির, সাবেক সম্পাদক কাজী জাহাঙ্গীর হোসেন, চিংড়াখালী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. কবির হোসেন, মো. হাফিজুর রহমান, সহ সুপার মো. নাজমুল হোসেন, মো: শহিদুল ইসলাম প্রমুখ।
 অনুষ্ঠানে চিংড়াখালী ইউনিয়ের মাধ্যমিক বিদ্যালয়  ও মাদ্রাসা সমুহের এসএসসি ও দাখিল পরিক্ষার্থীদের মধ্য থেকে অর্ধ শতাধিক মেধাবী শিক্ষার্থী অংশগ্রহণ করে। এদের মধ্য থেকে পরীক্ষার মাধ্যমে বাছাই করে ১০ জন মেধাবীর মাঝে প্রায় অর্ধ লক্ষ টাকা ও ক্রেস্ট বিতরণ করা হয়।