মোরেলগঞ্জে পানি উন্নয়ন বোর্ডের গনশুনানী অনুষ্ঠিত

মোরেলগঞ্জ(বাগেরহাট)প্রতিনিধি:

বাগেরহাটে পানি উন্নয়ন বোর্ডের অগ্রাধিকার ভিত্তিতে বাস্তবায়নাধীন ও প্রস্তাবিত প্রকল্পের কাজের তথ্য প্রেরণ বিষয়ক গণশুনানী অনুষ্ঠিত হয়েছে। পানি সম্পদ মন্ত্রণয়ের উপদেষ্টা মহোদয়ের নির্দেশনায় সোমবার সকাল ১০ টায় জেলার মোরেলগঞ্জ উপজেলার সন্ন্যাসী বাজারে পানগুছি কনভেনশন সেন্টারে বাগেরহাট পানি উন্নয়ন বোর্ড ওই গণশুনানীর আয়োজন করে।

বাগেরহাট পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আবু রায়হান মো. আল-বিরুনীর সভাপতিত্বে অনুষ্ঠিত গণশুনানীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোরেলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. হাবিবুল্লাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোরেলগঞ্জ সহকারী কমিশনার (ভ‚মি) মো. বদরুদ্দোজা, বাগেরহাট পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী কৃষ্ণেন্দু বিকাশ সরকার, মোরেলগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা মো. সাইফুল ইসলাম।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, বিশিষ্ট সমাজ সেবক মো. সেলিম মিয়া, মাষ্টার আসাদুজ্জামান, মাষ্টার সমির রঞ্জন হাওলাদার, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি মো. আবু ছালেহ, যুবনেতা লোকমান হোসেন বয়াতী প্রমূখ।

গণশুনানীতে অংশনেয়া স্থানীয় জন প্রতিনিধি ও এলাকাবাসি বাগেরহাটে পানি উন্নয়ন বোর্ডের ৩৫/১ পোল্ডারের সদ্য সমাপ্ত বেরি বাধেঁর কাজ সম্পর্কে বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বাগেরহাট পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আবু রায়হান মো. আল-বিরুনীর এ ছাড়াও সন্ন্যাসী লঞ্চ ঘাট থেকে ঘষিয়াখালী পর্যন্ত নতুন বেরি বাঁধ নির্মনের দাবী জানিয়ে বক্তারা বলেন, এ বাঁধটি এ অঞ্চলের মারুষের প্রানের দাবী। এটি বাস্তবায়ন হলে মোরেলগঞ্জ, শরণখোলা ও মোংলা উপজেলার হাজার হাজার হেক্টর ফসলি জমিতে আবারও ফসল উৎপাদন শুরু হবে। আর ল ল মানুষ মুক্তি পাবে লবন পানির করাল গ্রাস থেকে। কৃষকদের জীবন যাত্রার মান উন্নয়ন হবে।